Book Name:Jannat Me Aqa Ka Parosi
করেছিলেন, তখন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে অধিকহারে সিজদা করার শিক্ষা দিয়েছিলেন।
(১) অধিকহারে সিজদা করা
এ থেকে জানা গেলো যে, অধিকহারে সিজদা করা জান্নাতে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশিত্ব প্রদানকারী আমল।
سُبْحٰنَ الله! কত সহজ আমল, অধিকহারে সিজদা করা, আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায (ফরয, সুন্নাত ও নফল ইত্যাদি সহ সম্পূর্ণ) আদায় করলে তবে ৪৮ রাকাত হয়, প্রত্যেক রাকাতে ২টি করে সিজদা, মোট ৯৬টি সিজদা হয়ে গেলো, সাথে তাহাজ্জুদের বেশি নয় তো ২ রাকাত যোগ করে নিন! তাহলে ১০০টি সিজদা হয়ে গেলো, ইশরাক চাশতের কমপক্ষে আরো ৪ রাকাত যোগ করুন! ১০৮টি সিজদা হয়ে গেলো, ৬ রাকাত আওয়াবীনের নফল যোগ করে নিন! মোট ১২০টি সিজদা হয়ে গেলো, ২ রাকাত সালাতুত তওবা পড়ুন! দিনে কোন এক ওয়াক্তে তাহিয়্যাতুল ওযু পড়ে নিন! তাহিয়্যাতুল মসজিদেরও ২ রাকাত নফল পড়ে নিন! এবার মোট সিজদা ১৩২টি হয়ে গেলো, কুরআনে করীমে ১৪টি সিজদার আয়াত রয়েছে, এই ১৪টি আয়াত পড়ে ১৪টি সিজদা করি, তবে আমাদের সকল ইচ্ছা পূরণ হবে, দ্বীন ও দুনিয়ার সকল চাহিদা পূরণ হওয়ার অনন্য অযিফা। (রদ্দুল মুহতার, ২/৭১৯)
আনুমানিক ১০ থেকে ১২ মিনিট লাগে, সিজদার আয়াত পড়ে ১৪টি সিজদা করে নিন! এভাবে মোট ১৪৬টি সিজদা হয়ে গেলো, যা আমরা একদিনে খুব সহজেই করতে পারি।
কত সহজ কাজ! যদি আমরা সিজদা করার এই অভ্যাসটি গড়ে নিই, তাহলে এর দ্বারা কী পাবো? আল্লাহ পাকের নৈকট্য