Share this link via
Personality Websites!
করুন! আল্লাহ পাক যতটুকু সামর্থ্য এবং তৌফিক দিয়েছেন, সেই অনুযায়ী ২, ৪, ১০, ১০০, ২০০ এতিম শিশুর মাসিক খরচ নিজের দায়িত্বে নিয়ে নিন! আপনার দেওয়া অর্থের মাধ্যমে এতিমদের ভরণপোষণ হতে থাকবে, اِنْ شَآءَ الله আপনিও সাওয়াব পেতে থাকবেন।
(৪) বড়দের সম্মান ও ছোটদের স্নেহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! জান্নাতে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশীত্ব প্রদানকারী একটি নেক আমল হলো বড়দের সম্মান করা এবং ছোটদের প্রতি মমতাও। যেমনটি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ কে উপদেশ স্বরূপ ইরশাদ করেন: হে আনাস! বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করো,এভাবে তুমি জান্নাতে আমার সঙ্গ পেয়ে যাবে। (শুয়াবুল ঈমান, ৭/৪৫৮, হাদীস: ১০৯৮১)
কাকে সম্মান করা জরুরী?
বড়দের সম্মান ও শ্রদ্ধা করা মুক্তি ও জান্নাতে সর্বশেষ নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নৈকট্য পাওয়ার মাধ্যম। তাই আমাদের উচিত যে, যারা জ্ঞান, বয়স, পদবী এবং ক্ষমতায় আমাদের চেয়ে বড়, তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা আর আমাদের বড়দের মধ্যে বাবা-মা, চাচা-জেঠা, খালা, মামা, বড় ভাই-বোন, অন্যান্য আত্মীয়স্বজন, শিক্ষক, পীর ও মুর্শিদ, ওলামা ও মাশায়িক ইত্যাদি সবাই অন্তর্ভুক্ত। আর যারা বয়স ও মর্যাদায় ছোট, তাদের প্রতি দয়া ও ভালোবাসাপূর্ণ আচরণ করা।
সম্মান কিভাবে করে?
সামাজিক জীবনে (Social Life) আমাদের বড়দের সাথে মেলামেশা হয়ে থাকেই, তাই জরুরী যে, আমরা সব ক্ষেত্রে তাদের সম্মান ও শ্রদ্ধার প্রতি খেয়াল রাখবো, একবার প্রিয় নবীর দরবারে হযরত মুহাইয়িসা رَضِیَ اللهُ عَنْہُ এর উপস্থিতিতে হযরত আবদুর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami