Share this link via
Personality Websites!
করেননি। এ থেকে জানা গেলো;দুনিয়ার ছোট ছোট চাহিদা হোক, প্রয়োজনীয়তা হোক, আমরা তাও প্রিয় নবীর দরবার থেকে চাইতে পারি, এতে কোন দোষ নেই। (২) দ্বিতীয় বিষয়টি জানতে পারলাম যে, আমাদের প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمও চান যে, আমরা জান্নাতে তাঁর প্রতিবেশীত্ব প্রার্থনা করি। দেখুন! ওই আরবী সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ যা কিছু চেয়েছিলেন, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তা তাঁকে দিয়ে দিয়েছেন কিন্তু পাশাপাশি বনী ইসরাঈলের বৃদ্ধার ঘটনা বর্ণনা করে এই উৎসাহও দিলেন যে, যখন কিছু চাইবে, তখন তাই চাও, যা বনী ইসরাঈলের বৃদ্ধা চেয়েছিলো, বরং এক বর্ণনায় নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَعَجَزْتُمْ اَنْ تَکُوْنُوْا مِثْلَ عَجُوْزِ بَنِیْ اِسْرَائِیْل অর্থাৎ তোমরা কি এটা করতে পারছো না যে, যেন বনী ইসরাঈলের বৃদ্ধার মতো হয়ে যাও! (সহীহ ইবনে হাব্বান, পৃষ্ঠা:৩০৩, হাদীস: ৭২৩)
অর্থাৎ যেভাবে বনী ইসরাঈলের বৃদ্ধা জান্নাতে তাঁর নবী হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর প্রতিবেশীত্ব চেয়েছিলেন, তেমনিই যখন চাওয়ার সুযোগ হবে, তখন তোমরাও জান্নাতে আপন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশীত্ব প্রার্থনা করো!
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবীর প্রতিবেশী বানানোর আমল
প্রিয় ইসলামী ভাইয়েরা! শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: জান্নাতে প্রিয় নবীর প্রতিবেশী হওয়া কেবল ইচ্ছাতেই যথেষ্ট নয়, বান্দার উচিত যে, এর জন্য মাধ্যমও গ্রহণ করা, অর্থাৎ উত্তম নেকী ও ইবাদত করার মাধ্যমে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নৈকট্য লাভ করা। (লুমআতুত তানকীহ, ৩/৩১, ৮৯৬নং হাদীসের পাদটীকা) হযরত রাবিয়া আসলামী رَضِیَ اللهُ عَنْہُ এর ঘটনার প্রতি গভীর মনোযোগ দিন! তিনি জান্নাতে প্রিয় নবীর প্রতিবেশীত্ব প্রার্থনা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami