Share this link via
Personality Websites!
একবার একজন আরবী(গ্রাম্য লোক) প্রিয় নবীর দরবারে উপস্থিত হলো, দয়ার সাগর যা সবসময় জোশে থাকে, ওই সময়ও জোশে ছিলো, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: سَلْ مَا شِئْتَ یَا اَعْرَابِیُّ! হে আরবী! যা চাও চেয়ে নাও।
সাহাবায়ে কিরাম رَضِیَ اللهُ عَنْہُمْ বলেন: আমাদের তার সৌভাগ্যের প্রতি ঈর্ষা হচ্ছিলো (যে, কত বড় প্রস্তাব হয়ে গেলো), আমরা ভাবছিলাম যে, এখন সে জান্নাত চেয়ে নিবে। কিন্তু সেই আরবী আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার বাহন (যেমন; উট বা ঘোড়া ইত্যাদি) চাই। ইরশাদ করলেন: তোমাকে বাহন দেওয়া হলো আর কী চাও? আরবী আরয করলো: বাহনের মালামাল (যেমন; উটের হাওদা ইত্যাদি) প্রদান করুন! ইরশাদ করলেন: তাও দিলাম আর কিছু চাও ....!! আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! পাথেয়ও (Luggage) (অর্থাৎ সফরের মালামাল) প্রদান করুন!
সাহাবায়ে কিরাম رَضِیَ اللهُ عَنْہُمْ বলেন: আমরা এই আরবীর প্রতি বিস্মিত হচ্ছিলাম (যে, এগুলো কী চাচ্ছে! যাক!) আরবী যা কিছু চাইলো, তা সবই তাকে দেওয়া হলো। এবার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: আরবীর চাওয়া এবং বনী ইসরাঈলের বৃদ্ধার চাওয়ার মধ্যে কত পার্থক্য (Difference)! অতঃপর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বনী ইসরাঈলের বৃদ্ধার ঘটনা বর্ণনা করলেন: (যার সারাংশ হলো যে,) যখন হযরত মূসা عَلَیْہِ السَّلَام বনী ইসরাঈলকে নিয়ে মিসর থেকে চলে যাচ্ছিলেন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ এলো:হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام এর দেহ মুবারককেও তাঁদের সঙ্গে নিয়ে নিন!
(হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام দুনিয়া থেকে বিদায় নেয়ার পর শতাব্দী অতিবাহিত হয়ে গিয়েছিল এবং তাঁকে নীল নদীর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami