Share this link via
Personality Websites!
আলহাজ্ব মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের ব্যাখ্যায় বলেন: কিয়ামতের দিন সবচেয়ে আরামে সেই হবে, যে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে থাকবে এবং নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নৈকট্য নসীব হওয়ার মাধ্যম হলো অধিকহারে দরূদ শরীফ পাঠ করা। এই হাদীসে পাক থেকে জানা গেলো যে, দরূদ শরীফ উত্তম নেকী, কেননা সমস্ত নেকীর দ্বারা জান্নাত লাভ হয় এবং দরূদে পাক পাঠ করার দ্বারা জান্নাতের দুলহা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে পাওয়া যায়। (মিরাতুল মানাজিহ, ২/১০০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আজ একটি অনন্য, অদ্ভুত এবং ঈমান উদ্দীপক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি যে, এই বিষয়ের নাম শুনেই আশিকদের হৃদয় কেঁপে উঠবে, আত্মা খুশি হবে এবং ঈমান সতেজ হয়ে যাবে। বিষয়টি ওই আজিমুশশান এবং উন্নততম নেয়ামতের সাথে সম্পর্কিত যে, একজন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami