Share this link via
Personality Websites!
পারি), প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অভ্যাস ছিল যে, রাতের বেলায় যখন জাগ্রত হতেন, তখন পড়তেন: سُبْحٰنَ اللهِ رَبِّ الْعٰلَمِیْن،سُبْحٰنَ اللهِ وَبِحَمْدِہٖ।
(নাসায়ী, পৃষ্ঠা:২৮২, হাদীস: ১৬১৫)
একবারের ঘটনা, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঘুম থেকে জেগে উঠলেন, তখন আমি ওযুর জন্য পানি এবং মিসওয়াক নিয়ে উপস্থিত হলাম। আমার এই খেদমত দেখে দয়ার সাগরে জোশ এলো, দাতাদের দাতা নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দয়ার দরজা খুলে যায় আর এই ইরশাদ করলেন: হে রাবিয়া! চাও! আমি আরয করলাম: اَسْأَلُكَ مْرَافَقَتَكَ فِي الْجَنَّةِ অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি জান্নাতে আপনার প্রতিবেশীত্ব প্রার্থনা করছি। (মুসলিম, পৃষ্ঠা: ১৮৪, হাদীস: ৪৮৯)
চাওয়ার ক্ষেত্রে তো হযরত রাবিয়া رَضِیَ اللهُ عَنْہُ সবকিছুই চেয়ে নিয়েছিলেন, কিন্তু আমার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তো দানশীলতার প্রতীক। তাঁর দানের শানই অনন্য।
হযরত রাবিয়া رَضِیَ اللهُ عَنْہُ যখন জান্নাতে নবীর প্রতিবেশীত্ব প্রার্থনা করেছিলেন, তখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: اَوَ غَیْرَ ذٰلِکَ অর্থাৎ আর কিছু কি চাও? আরয করলেন: ہُوَ ذٰاکَ অর্থাৎ এটিই কাম্য। (মুসলিম, পৃষ্ঠা:১৮৪, হাদীস: ৪৮৯)
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত রাবিয়া رَضِیَ اللهُ عَنْہُ আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! এটাই চাওয়া যে, জান্নাতে আপনার প্রতিবেশীত্ব যেন নসীব হয়ে যায়। এতে নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: فَاَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُود অর্থাৎ অধিকহারে সিজদা করে নিজের উপর আমাকে সাহায্য কর। (মুসলিম, পৃষ্ঠা:১৮৪, হাদীস: ৪৮৯)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সর্বাধিক ক্ষমতাশীল
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami