Book Name:Jannat Me Aqa Ka Parosi
মাঝখানে দাফন করা হয়েছিলো, অতএব এত শত বছর পর কেউ জানতো না যে, হযরত ইউসূফ عَلَیْہِ السَّلَام কে কোথায় দাফন করা হয়েছিলো, শুধু একজন বৃদ্ধা ওই জায়গা সম্পর্কে জানতো), হযরত মূসা عَلَیْہِ السَّلَام ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন: আপনি কি জানেন হযরত ইউসূফ عَلَیْہِ السَّلَام এর কবর কোন জায়গায়? বললো: জ্বি হ্যাঁ! বললেন: আমাকে বলো! বৃদ্ধা বললো: আল্লাহর শপথ! যতক্ষণ আপনি আমার চাহিদা পূরণ করবেন না, ততক্ষণ আমি কিছু বলবো না। হযরত মূসা عَلَیْہِ السَّلَام বললেন: চান! কী চাওয়ার আছে, আপনাকে দেয়া হবে। বৃদ্ধা বুদ্ধিমতি ছিলো, বললো: আমি আপনার সাথে জান্নাতে প্রতিবেশী (Neighborhood) হতে চাই।
হযরত মূসা عَلَیْہِ السَّلَام বললেন: শুধু জান্নাত চেয়ে নিন! বৃদ্ধা বললো: না.....!! আল্লাহর শপথ! আমি এর কমে একদমই সন্তুষ্ট নই, আমি শুধু জান্নাত চাই না, বরং জান্নাতে আপনার প্রতিবেশীত্বই চাই। হযরত মূসা عَلَیْہِ السَّلَام তাঁকে আরো বুঝালেন, কিন্তু তিনি তার দাবীতে দৃঢ় ছিলেন, তখন আল্লাহ পাক হযরত মূসা عَلَیْہِ السَّلَام কে ওহী প্রেরণ করলেন এবং ইরশাদ করলেন: হে মূসা! তোমার ক্ষতি কী....!!, যা চাইছে তাই দিয়ে দাও!! অতএব হযরত মূসা عَلَیْہِ السَّلَام তার চাওয়া পূরণ করলেন এবং হযরত ইউসূফ عَلَیْہِ السَّلَام এর পবিত্র দেহ নিয়ে যাত্রা করলেন। (মাকারিমুল আখলাক, ৩/২৬৪, হাদীস: ৭৩১)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাই হচ্ছে চাওয়ার পদ্ধতি! বৃদ্ধার চিন্তা দেখুন! খেদমত কতটুকু আর প্রার্থনা কতটুকু করছে...! এই বর্ণনা থেকে আমরা দুটি বিষয় শিক্ষা পাই: (১) একটি বিষয় তো ওই আরাবী رَضِیَ اللهُ عَنْہُ এর আমল থেকে শিখলাম, তিনি সাহাবী ছিলেন, তিনি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট দুনিয়াবী জিনিস চেয়েছিলেন এবং নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তা প্রত্যাখ্যান