Share this link via
Personality Websites!
সত্যিকারের আশিকে রাসূল সারা জীবন এই নেয়ামতের আশা করে, এর জন্য ছটফট করে, এর জন্য প্রার্থনা করে এবং আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে এই নেয়ামত পাওয়ার জন্য অপেক্ষায় থাকে। বিষয়টি কি? একটু হৃদয়ে হাত রেখে শুনুন! আমাদের আজকের বিষয় হলো:
জান্নাতে প্রিয় নবীর প্রতিবেশী
কিরূপ ঈমান উদ্দীপক (Faith-Inspiring Topic) বিষয়.......!!
এটি আশিকানে রাসূলের আকাঙ্ক্ষা যে, আল্লাহ পাকের রহমত এবং আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাফায়তের মাধ্যমে اِنْ شَآءَ الله জান্নাত তো পাওয়া যাবে, কিন্তু হায়! জান্নাতে দয়ালু নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশী হওয়ার সৌভাগ্যও যেন নসীব হয়ে যায়। আমরা আমাদের এই আকাঙ্ক্ষাকে পূরণের জন্য, এই মহান নেয়ামতের অধিকারী হওয়ার জন্য কী করতে পারি? এর জন্য আজ আমরা ওই নেক আমলের কথা শুনবো, যার মাধ্যমে জান্নাতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশীত্ব অর্জনের সুসংবাদ শুনানো হয়েছে। সর্বপ্রথম আসুন! একটি ঈমান উদ্দীপক হাদীসে পাক শুনি:
আমাকে জান্নাতে আপনার প্রতিবেশী বানিয়ে নিন!
হযরত রাবিয়া আসলামী رَضِیَ اللهُ عَنْہُ হলেন রাসূলের সাহাবী এবং তিনি আসহাবে সূফফার অন্তর্ভুক্ত ছিলেন। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খাদিম ছিলেন, সফর ও অবস্থানকালে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে থাকার সৌভাগ্য লাভ করতেন। তিনি বলেন: আমি প্রিয় নবী, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হুজরা শরীফে নিকটেই রাত কাটাতাম (যাতে ওযু করার জন্য পানি বা মিসওয়াক ইত্যাদি কোন কিছুর প্রয়োজন হলে তবে তা দিতে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami