Share this link via
Personality Websites!
(২) যেন শবে কদর পেয়ে গেলো:
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো। (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ১৫ জানুয়ারী ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
কথাবার্তা বলার অবশিষ্ট মাদানী ফুল
কারো সাথে যখন কথাবার্তা বলা হয় তখন তার কোনো সঠিক উদ্দেশ্যও থাকা উচিৎ এবং সর্বদা সম্বোধিত ব্যক্তির যোগ্যতা ও তার মনস্তত্ত্ব অনুযায়ী কথা বলা উচিত। * কটু কথা এবং অশ্লীল কথাবার্তা থেকে সর্বদা বিরত থাকুন, গালিগালাজ থেকে বিরত থাকুন এবং মনে রাখবেন যে, কোনো মুসলমানকে শরয়ী অনুমতি ছাড়া গালি দেওয়া হারাম ও অকাট্য গুনাহ এবং অশ্লীল কথা বলা ব্যক্তির ওপর জান্নাত হারাম। রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: ওই ব্যক্তির ওপর জান্নাত হারাম যে অশ্লীল কথাবার্তা বলে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বিষাক্ত প্রাণী থেকে নিরাপদ থাকার দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী “বিষাক্ত প্রাণী থেকে নিরাপদ থাকার দোয়া” মুখস্ত করানো হবে। সেই দোয়াটি হলো:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami