Share this link via
Personality Websites!
রহমান বিন সাহাল رَضِیَ اللهُ عَنْہُ (যিনি বয়সে ছোট ছিলেন) কথা বলার চেষ্টা করলো তখন রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে বড়দের আদব শিক্ষা দিতে গিয়ে ইরশাদ করেন: বড়কে কথা বলতে দাও। (বুখারী, পৃষ্ঠা: ৮১৪, হাদীস: ৩১৭৩)
سُبْحٰنَ الله! এটি আদবের শিক্ষা যে, যখন বড়রা কথা বলবে, তখন ছোটদের চুপ থাকা উচিত। অনুরূপভাবে আমাদের উচিত যে, সব ক্ষেত্রে বড়দের সম্মান করা। যেমন: * খাবার খাওয়ার সময় তাদের আগে খাওয়া শুরু না করা। * মজলিশে তাদের আগে কথা না বলা। * তাদের সামনে না হাঁটা। * তাদের নাম ধরে না ডাকা, বরং আদব সহকারে সম্বোধন করা। * তাদের সামনে কণ্ঠস্বর উঁচু না করা। * তাদের মতামতকে সম্মান করা * তাদের পরামর্শকে গুরুত্ব সহকারে নেয়া, মোট কথা সব ক্ষেত্রে বড়দেরকে বড়ই ভাবুন, সর্বদা তাদেরকে অগ্রগামী (অর্থাৎ আগে আগে) রাখুন।
(৫) সুন্নাতের উপর আমল
প্রিয় ইসলামী ভাইয়েরা! জান্নাতে প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশীত্ব প্রদানকারী একটি নেক আমল হলো প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতের উপর আমল করা। হাদীসে পাকে রয়েছে: রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ কে ইরশাদ করেন: বৎস! যদি সম্ভব হয়, তাহলে তোমার সকাল ও সন্ধ্যা এমনভাবে কাটাও যাতে তোমার হৃদয়ে কারো প্রতি বিদ্ধেষ না থাকে। অতঃপর তিনি ইরশাদ করেন: ذٰلِكَ مِنْ سُنَّتِيْ এটাই আমার সুন্নাত, وَمَنْ اَحْيَا سُنَّتِيْ فَقَدْ اَحَبَّنِيْ، وَمَنْ اَحَبَّنِيْ كَانَ مَعِيَ فِي الْجَنَّةِ অর্থাৎ যে আমার সুন্নাতকে পুনরুজ্জীবিত করলো, সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami