Share this link via
Personality Websites!
এবং জান্নাতে আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশীত্ব!! سُبْحٰنَ الله!
(২) কন্যা সন্তানের লালন পালন
প্রিয় ইসলামী ভাইয়েরা! জান্নাতে প্রিয় নবীর প্রতিবেশীত্ব প্রদানকারী দ্বিতীয় আমল হলো: কন্যাদের ভালোভাবে লালন-পালন করা। হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, নবী করীম, রউফুর রহিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যার তিনটি কন্যা আছে এবং সে তাদের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করে এবং তাদের লালন পালন করে, তবে সে জান্নাতে আমার সাথে এভাবে থাকবে। এই কথা ইরশাদ করার সময় নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর চারটি আঙুলের দিকে ইশারা করেন। (মুসনদে ইমাম আহমদ, ৫/৪৩৯, হাদীস: ১২৯২৯)
আরেকটি বর্ণনায় দুই কন্যার কথা উল্লেখ করা হয়েছে; যে দুটি কন্যার লালন পালন করলো, আমি এবং সে জান্নাতে এভাবে থাকবো। অতঃপর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর দুটি আঙুল মোবারক মিলিয়ে ইশারা করলেন।
(মাওসুআতু ইমাম লিইবনে আবিদ দুনিয়া, ৮/৩৮, হাদীস: ১১৫)
মুফতি আহমদ ইয়ার খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: সাধারণত পুত্রদের সাথে দুনিয়াবী আশা-আকাঙ্ক্ষা সম্পৃক্ত থাকে যে, তারা যুবক হয়ে আমাদের সেবা করবে, আমাদের উপার্জন করে খাওয়াবে, কন্যাদের ব্যাপারে এমন আশা থাকে না, তাই কন্যাদের লালন-পালন করা ও এতে ধৈর্যধারণ করা সাওয়াবের কাজ। মেয়ে বোন হোক বা কন্যা। (মিরাতুল মানাজিহ, ৬/৫৬৪) আরেক স্থানে বলেন: আনন্দের সাথে দুই কন্যাকে লালন পালন করা, যদিও নিজের মেয়ে বা বোন হোক বা এতিম মেয়ে, কিয়ামতের দিন প্রিয় নবীর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami