Share this link via
Personality Websites!
নৈকট্য অর্জনের মাধ্যম হবে। আর যে ব্যক্তি সেদিন হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নৈকট্য লাভ করবে, সে সবকিছু পেয়ে যাবে।
কন্যা সন্তান মূলত জান্নাতের টিকেট
প্রিয় ইসলামী ভাইয়েরা! সন্তান বড় নেয়ামত, আল্লাহ পাক মেয়ে দান করলেন, এটাও তাঁর দান, ছেলে দান করলেন তবে এটাও তাঁরই দান। তাই সন্তানদের উত্তম লালন-পালনের মানসিকতা বানান, বিশেষ করে মেয়ে হলে তো তার লালন পালন অধিক আগ্রহ সহকারে করুন! সাধারণত মানুষ ছেলেদেরকে বার্ধক্যের সহায় মনে করে, এটি একটি ভালো আশা। তবে ছেলে বড় হয়ে এবং পিতার সহায় হবে কিনা...! এটা ভাগ্যের বিষয় আর মেয়ে তো, মনে করুন যে, যেন জান্নাতের টিকেট। আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করে, ভালো নিয়ত সহকারে, আনন্দের সাথে যদি মেয়ের উত্তম লালন-পালন করি, তাহলে اِنْ شَآءَ الله জান্নাতে প্রিয় নবীর প্রতিবেশীত্ব পাওয়ার অধিকারী হয়ে যাবো।
(৩) এতিমদের লালন-পালন
প্রিয় ইসলামী ভাইয়েরা! জান্নাতে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশীত্ব প্রদানকারী তৃতীয় আমল হলো: এতিমদের লালন-পালন করা। জান্নাত বন্টনকারী আক্বা, মাহবুবে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে তিনজন এতিমের ভরণপোষণ করলো, সে রাতের বেলা ইবাদতকারী, দিনের বেলা রোযাদার এবং সকাল ও সন্ধ্যা আল্লাহ পাকের পথে জিহাদকারীর ন্যায়, আমি এবং সে জান্নাতে এভাবে একসঙ্গে থাকব, যেমনটি এই দুটি আঙ্গুল, অতঃপর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শাহাদাত ও মধ্যমা আঙুল একসঙ্গে মেলালেন। (ইবনে মাজাহ, পৃষ্ঠা:৫৯৩, হাদীস: ৩৬৮০)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami