সকাল কোন অবস্থায় করলে?

Book Name:সকাল কোন অবস্থায় করলে?

প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনা পরিচালিত হয়; যাতে বয়ষ্ক ইসলামী ভাইদের বিশুদ্ধ তাজবীদ মাখরাজ সহকারে কুরআনে করীম পড়ানো হয় এবং বিভিন্ন সুন্নাত আদব শিখানো হয় আপনারাও প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনায় যদি পড়ানোর যোগ্যতা রাখেন তবে পড়ানোর, নতুবা পড়ার নি করে নিন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

তিলাওয়াতের সুন্নাত আদব

্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! তিলাওয়াতের সুন্নাত ও আদব সম্পর্কে কয়েকটি মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি বাণী লক্ষ্য করুন। (১) ইরশাদ করেন: কুরআন পড়ো কারণ সেটি কিয়ামতের দিন নিজের সাথীদের জন্য সুপারিশকারী হয়ে আসবে।  (মুসলিম, পৃষ্ঠা: ৩১৪, হাদীস: ১৮৭৪) (২) ইরশাদ করেন: আমার উম্মতের শ্রেষ্ঠ ইবাদত তিলাওয়াতে কুরআন।  (শুআবুল ঈমান লিল বায়হাকী, ২/৩৫৪, হাদীস: ২০২২) * কুরআনে পাক সুললিত কন্ঠে এবং থেমে থেমে পড়া সুন্নাত। (ইহইয়াউল উলুম, ১/৮৪৩) * মুস্তাহাব হলো যে, অযু সহকারে কিবলামুখী হয়ে উত্তম পোশাক পরিধান করে তিলাওয়াত করা।  (বাহারে শরীয়ত, খণ্ড:, অংশ:, পৃষ্ঠা: ৫৫০) * তিলাওয়াতের শুরুতে اَعُوْذُপড়া মুস্তাহাব এবং সূরার শুরুতে بِسْمِ اللهِপড়া সুন্নাত নতুবা মুস্তাহাব। (সীরাতুল জিনান, ১/২১) * কুরআনে মজিদ দেখে পড়া মুখস্থ পড়ার চেয়ে উত্তম। (সীরাতুল জিনান, ১/২১) * কুরআনে পাক দেখে তিলাওয়াত করাতে দুই হাজার নেকী লেখা হয় আর মুখস্থ পড়াতে এক হাজার। (কানযুল উম্মাল, ১/২৬০, হাদীস: ২৩০১) * কুরআনে করীম তিলাওয়াতের সময় কাঁদা মুস্তাহাব।(সীরাতুল জিনান, ৫/৫২৬) * যখন উচ্চস্বরে কুরআন মজিদ পড়া হয় তখন সমস্ত উপস্থিতদের উপর তা শোনা ফরয; যখন ঐ সমাবেশে কুরআন মজিদ শোনার উদ্দেশ্যে উপস্থিত থাকে নতুবা একজনের শোনা-ই যথেষ্ট