সকাল কোন অবস্থায় করলে?

Book Name:সকাল কোন অবস্থায় করলে?

বোঝার চেষ্টা করুন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়া বা না হওয়াকে সকালের অবস্থার সাথে সম্পৃক্ত করেছেন  অর্থাৎ যদি তুমি এটি দেখতে চাও যে, তুমি আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা কি না, তবে তার জন্য নিজের সকালের অবস্থার প্রতি চিন্তা করো এই অবস্থাই ফয়সালা করবে যে, আল্লাহ পাকের দরবারে তোমার অবস্থান কী...?

    ! اَللهُ اَكْبَرُ প্রিয় ইসলামী ভাইয়েরা! এখন আমাদের প্রত্যেকেই নিজের সকালের ব্যাপারে চিন্তা করি...!! আমাদের সকাল কোন অবস্থায় হয় আফসোস! আমাদের এখানে অনেক অদ্ভুত অবস্থা * সকালে যখন উঠি তখন مَعَاذَ الله ফজরের নামায কাযা হয়ে গেছে * সকালে উঠে দুনিয়াবী কাজের চিন্তা হয় * ঘড়ির দিকে নজর পড়লে মন থেকে দীর্ঘশ্বাস বের হয়, হায়! সময় অল্প বাকি, কাজে পৌঁছাতে হবে * আজ অমুক কাজও করতে হবে * অমুকের থেকে টাকা নিতে হবে* অমুককে দিতে হবে * ব্যবসার পেরেশানি * কারো কারো সংবাদপত্র পড়া বা সোশ্যাল মিডিয়া দেখার শখ থাকে; সকালে উঠামাত্রই দুনিয়াভরা খবর মস্তিষ্কে ঢোকানো শুরু করে দেয় মোটকথা হলো যে, সকালে উঠে না নামাযের চিন্তা, না অযীফার চিন্তা, না আল্লাহ পাকের যিকির, না দরূদের আধিক্য, না নেক কাজের প্রতি অনুরাগ...!!

সকালের গুরুত্ব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! সকালের সময় অত্যন্ত দামী সময়। এই সময় রহমত অবতীর্ণ হয়, বরকত অবতীর্ণ হয়। এটি রিযিক বণ্টনের সময়, আল্লাহ পাকের যিকিরে মগ্ন হওয়ার সময়। যারা সকালে তাড়াতাড়ি উঠার অভ্যস্ত তারা অনুমান করতে পারেন, এটি একটি চমৎকার সময়; সকালের