সকাল কোন অবস্থায় করলে?

Book Name:সকাল কোন অবস্থায় করলে?

লোকেরা তোমাকে সাহেব বলবে নাকি মরহুম বলে স্মরণ করবে)...!!

 (তানবীহুল গাফিলীন, পৃষ্ঠা: ১২৭)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসলেই বাস্তব...!! মানুষ যখন সকাল করে তখন সে জানে না সন্ধ্যা পাবে কি না...!! কতযে মানুষ এমন রয়েছে, যারা সকালে খুব হাসিখুশি উঠে কিন্তু তাদের রাত হয় কবরে; কতযে মানুষ এমন রয়েছে, যারা রাতে ভালোমতোই ঘুমায় কিন্তু সকালে আর জাগ্রত হওয়া নসীব হয় না...!! তবে কী কারণে আমরা শিক্ষা গ্রহণ করি না? উদাসীনতায় ডুবে আছি, আমরা আখেরাতের চিন্তা করি না দীর্ঘ আশা বেঁধেছি, বড় বড় স্বপ্ন সাজিয়ে রেখেছি সকালে উঠামাত্রই সারা দিনের কাজের লম্বা লিস্ট মনের মধ্যে থাকে কিন্তু আফসোস! তাতে আখেরাতে সফলতা দানকারী কাজ অন্তর্ভুক্ত থাকে না ব্যস! দুনিয়া, দুনিয়া আর দুনিয়ার চিন্তাই তাড়া করে ফেরে হায়! আফসোস! আমরা সকাল পেলাম, সন্ধ্যা পাব কি না; সন্ধ্যা পেলাম, সকাল পাব কি না, আমাদের কেউ- জানে না

নেককারদের নেক সকালসমূহ

* হযরত রবীই বিন খাইসাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে আরয করা হলো: আপনি সকাল কোন অবস্থায় করেছেন? তখন বললেন: আমি সকাল করেছি এই অবস্থায় যে, আমি দুর্বল ও গুনাহগার, নিজের রিযিক পূর্ণ করছি এবং মৃত্যুর অপেক্ষায় আছি। * হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ এর খিদমতে আরয করা হলো: আপনি সকাল কোন অবস্থায় করেছেন? তখন বললেন: যদি আগুন থেকে মুক্তি পেয়ে যাই তবে আমি ভালো অবস্থায় সকাল করেছি। * হযরত ওয়াইস করনী رَضِیَ اللهُ عَنْہُ কে আরয করা হলো: আপনি সকাল কোন অবস্থায় করেছেন? তখন বললেন: ঐ ব্যক্তির সকালের অবস্থা কী