সকাল কোন অবস্থায় করলে?

Book Name:সকাল কোন অবস্থায় করলে?

জিজ্ঞেস করছ, যে সন্ধ্যা করে তো তার জানা নেই সকাল করবে কি না (নাকি করবেন না) এবং যখন সকাল করে তো তার জানা নেই সন্ধ্যা করবে কি না (নাকি করবেন না?) * হযরত মালিক বিন দিনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে আরয করা হলো: আপনি সকাল কোন অবস্থায় করেছেন? তখন বললেন: আমি সকাল করেছি এই অবস্থায় যে, বয়স কমছে আর গুনাহ বাড়ছে * একজন বুদ্ধিমানকে জিজ্ঞেস করা হলো: আপনি সকাল কোন অবস্থায় করেছেন? তবে (বিনয় প্রকাশ করে) উত্তর দিল: আমি সকাল করেছি এই অবস্থায় যে, আপন প্রতিপালকের রিযিক খাই এবং তাঁর শত্রু  ইবলিসের আনুগত্য করি * হযরত মুহাম্মদ বিন ওয়াসি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে আরয করা হলো: আপনি সকাল কোন অবস্থায় করেছেন? তখন বললেন: তোমার ব্যক্তি সম্পর্কে কী খেয়াল যে, প্রতিদিন আখেরাতের দিকে এক মঞ্জিল পাড়ি দেয়? * হযরত হামিদ লাফফাফ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে আরয করা হলো: আপনি সকাল কোন অবস্থায় করেছেন? তখন বললেন: আমি সকাল করেছি এই অবস্থায় যে, সকাল থেকে রাত পর্যন্ত কল্যাণের অন্বেষী থাকি  আরয করা হলো: আপনি কি প্রতিদিন কল্যাণে থাকেন না? বললেন: কল্যাণ তো ঐদিন হয়, যেদিন আল্লাহ পাকের অবাধ্যতা না হয় (ইহইয়াউল উলুম, /২৮৬) * হযরত মালিক বিন দিনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে কেউ জিজ্ঞেস করল: আপনি সকাল কিভাবে করেছেন? বললেন: ব্যক্তির সকাল কোন অবস্থায় হবে যে, এক ঘর (অর্থাৎ দুনিয়া) থেকে দ্বিতীয় ঘর (অর্থাৎ আখেরাত)-এর দিকে রওনা হওয়া ব্যক্তি এবং কিছুই জানা নেই যে, জান্নাতে যাবে নাকি দোযখ ঠিকানা হবে

(তানবীহুল গাফিলীন, পৃষ্ঠা: ৩২৪)