Book Name:সকাল কোন অবস্থায় করলে?
ফেলতে পারব না এবং * যেন আমি (কিয়ামতের এই দৃশ্য) দেখছি যে, প্রত্যেক উম্মত হাঁটু গেড়ে বসে আছে, যাদেরকে তাদের আমলনামার দিকে ডাকা হচ্ছে এবং তাদের সাথে তাদের নিকট প্রেরিত নবী (عَلَیْہِ السَّلَام) আছেন এবং ঐসকল মূর্তিও রয়েছে, যাদের তারা আল্লাহ পাককে ছেড়ে পূজা করত এবং * যেন আমি জাহান্নামীদের সাজা এবং জান্নাতীদের সাওয়াব দেখছি। এতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তুমি জেনে নিয়েছ, ব্যস এই অবস্থার উপর অটল থেকো।
(হিলইয়াতুল আউলিয়া, খণ্ড: ১, পৃষ্ঠা: ৩০৫, হাদীস: ৮১৬)
প্রিয় ইসলামী ভাইয়েরা! দেখুন! কতইনা চমৎকার অবস্থা...!! সকালে উঠল এমন অবস্থায় যে, আখেরাতের চিন্তা আছে, মৃত্যু সামনে দৃষ্টি গোচর হচ্ছে, কিয়ামতের দৃশ্য চোখে ভাসছে। হায়! ঐ সময় যখন আগের-পরের সবাই জড়ো হবে, জমিন তপ্ত হবে, সূর্য আগুন বর্ষণ করবে, মুখোমুখী হবে প্রলয়ের। হায়! কাফের ও গুনাহগাররা জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, ভাগ্যবানদের জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে...!! এই শিক্ষণীয় এবং ভয়াবহ দৃশ্য ও এর অবস্থা মন ও মননে ছেয়ে আছে...!! হায়! আমাদেরও যেন এমন অবস্থা নসীব হয়।
আগামীকাল তোমার নাম কী হবে...!!
হযরত মুজাহিদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাবেয়ী বুযুর্গ ছিলেন; তিনি বলেন: হযরত আব্দুল্লাহ ইবনে ওমর رَضِیَ اللهُ عَنْہُ আমাকে নসিহত করতে গিয়ে বললেন: হে মুজাহিদ! যখন সকাল করবে তখন মনকে সন্ধ্যা পাওয়ার আশা দিও না! যখন সন্ধ্যা করবে তখন সকাল পাওয়ার আশা করো না! মৃত্যুর আগে জীবনকে গনীমত মনে করো! অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনীমত মনে করো! নিশ্চয়ই তুমি জানো না যে, কাল তোমার নাম কী হবে (অর্থাৎ