Share this link via
Personality Websites!
যায়েদ! এটিই তোমার প্রশ্নের উত্তর। যদি আল্লাহ পাকের গোপন কৌশল তোমার বিষয়ে অন্য কিছু হতো তবে আল্লাহ পাক এছাড়া অন্য কাজ তোমার জন্য সহজ করে দিতেন এবং তাঁর কোনো পরোয়া ছিল না যে, তুমি কোন উপত্যকায় ধ্বংস হচ্ছো। (তাবসিরাতুল গাফিলীন, পৃষ্ঠা: ২৮৩)
নিজেদের অবস্থার প্রতি চিন্তা করুন...!!
প্রিয় ইসলামী ভাইয়েরা! কত চমৎকার মানদণ্ড প্রিয় নবী, মাক্কী-মাদানী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের প্রদান করেছেন। আমাদের প্রত্যেকের উচিত নিজেদের অবস্থা সম্পর্কে চিন্তা করা * আমাদের অন্তরে কি নেকীর ভালবাসা রয়েছে...? যার অন্তরে এই ভালবাসা আছে, সে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা। আর যদি আল্লাহ না করুক এর উল্টো হয় অর্থাৎ যার অন্তরে গুনাহের প্রতি আসক্তি রয়েছে, তার ভয় পাওয়া উচিত যে, এটি আল্লাহ পাকের অপছন্দনীয় বান্দা হওয়ার নিদর্শন। * একইভাবে চিন্তা করুন যে, আমাদের অন্তরে কি নেককারদের ভালবাসা রয়েছে? নাকি مَعَاذَ الله আল্লাহ পাকের নেক বান্দাদের, সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان, আহলে বাইতে পাকের, আউলিয়ায়ে কিরামের, ইমামে আযমের, গাউসে পাক, দাতা হুযুর, বাবা ফরিদ, সখী শাহবাজ কলন্দর, খাজায়ে আজমীর, আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এবং অন্যান্য নেককারদের প্রতি বিদ্বেষ অন্তরে লালন করি? সাবধান! এটি ভয়ের স্থান; যার অন্তরে নেককারদের ভালবাসা নেই বরং বিদ্বেষ আছে, সে কখনো আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হতে পারে না....!! * এরপর চিন্তা করুন! নেক কাজ করে কি খুশি লাগে, প্রশান্তি মেলে, অন্তরে শুকরিয়ার অবস্থা তৈরি হয়? * যদি নেকী থেকে বঞ্চিত হই, নেকী করতে না পারি তবে কি তাতে অনুশোচনা হয়? যদি এই চমৎকার অবস্থাগুলো থাকে তবে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami