Book Name:সকাল কোন অবস্থায় করলে?
রাতে ঘুমানোর আগে তাওবা করুন, ২ রাকাত সালাতুত তাওবার নামায পড়ে নিন, কিছুক্ষণ তিলাওয়াত করে ঘুমান। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাত হলো; তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঘুমানোর আগে ৩ কুল (অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস) পড়ে হাতে ফু দিতেন, এরপর পুরো শরীর মুবারকে হাত বুলিয়ে নিতেন এবং এই আমল ৩ বার করতেন। (বুখারী, পৃষ্ঠা: ১২৯৭, হাদীস: ৫০১৭) * নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রাতে ঘুমানোর আগে সূরা সাজদাহ ও সূরা মুলক তিলাওয়াত করতেন। (মুসান্নাফ ইবনে আবি শায়বা, খণ্ড: ৭, পৃষ্ঠা: ১৩২, হাদীস: ১) * আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: রাতে ঘুমানোর আগে সর্বশেষ কাজ সূরা কাফিরুন এর তিলাওয়াত দ্বারা হওয়া উচিত, এর বরকতে اِنْ شَآءَ الله শেষ পরিণতি ঈমানের উপর হবে। (মলফুযাতে আলা হযরত, পৃষ্ঠা: ৩১১) * বাহারে শরীয়ত প্রণেতা মুফতি আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ঘুমানোর আদব বর্ণনা করতে গিয়ে বলেন: মানুষের উচিত ডান গালের নিচে ডান হাত রেখে ডান কাত হয়ে ঘুমানো এবং ঘুমানোর সময় কবরে শোয়ার কথা মনে করা...!! (বাহারে শরীয়ত, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৪৩৬)
! اَللهُ اَكْبَرُ হায়! এই চমৎকার ধরণগুলো যদি আমাদের নসীব হয়ে যায়...!!
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
সকালের সময়ের ২টি চমৎকার অবস্থা
একজন নেক বুযুর্গ বলেন: যার সকাল নসীব হলো তার জন্য ২টি বিষয় আবশ্যক: (১) শান্তি (২) ভয়। শান্তি এই বিষয়ে যে, রিযিকের যিম্মাদারী আল্লাহ পাক নিজের দয়াময় দায়িত্বে নিয়েছেন। আর ভয় এই বিষয়ে যে, হায়! আমি কি আল্লাহ পাকের হুকুমগুলো আজ পূর্ণ করতে পারব...? আরও বলেন: যে বান্দাকে এই ২টি অবস্থা দেওয়া হলো তাকে ২টি নেয়ামত দান