সকাল কোন অবস্থায় করলে?

Book Name:সকাল কোন অবস্থায় করলে?

একবার একজন সাহাবীয়ে রাসূল رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হলেন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে জিজ্ঞেস করলেন: তুমি কোন অবস্থায় সকাল করেছ? তবে সে উত্তরে (শুধুমাত্র এটিই) আরয করল: ভালো অবস্থায় প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পুনরায় তাঁকে একই প্রশ্ন করলেন তিনি পুনরায় একই উত্তর দিলেন তৃতীয়বার জিজ্ঞেস করার পর আরয করলেন: (আমি) কল্যাণের সাথে সকাল করেছি (এবং এই খোদায়ী অনুগ্রহের উপর) আমি আল্লাহ পাকের হামদ বর্ণনা করি এতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: আমি এটিই (উত্তর) শুনতে চেয়েছিলাম  (আয যুহদ লি ইবনে মুবারক, পৃষ্ঠা: ৩২৮, হাদীস: ৯৩৭)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এগুলো হলো সকালের সময়ের কয়েকটি বরকতময় অবস্থা...!! আল্লাহ পাক আমাদের এমন চমৎকার চমৎকার সকাল এবং চমৎকার চমৎকার নেকীভরা সন্ধ্যা নসীব করুক

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

১২টি দ্বীনি কাজের মধ্য থেকে একটি দ্বীনি কাজ:
প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনা

* কুরআন মজিদ শেখা অনেক ফযীলতপূর্ণ কাজ হাদীসে পাকে এই ধরণের বিষয়বস্তু রয়েছে: সকাল এমন অবস্থায় করো যে, হয় তুমি আলেম নতুবা ছাত্র (দারেমী, পৃষ্ঠা :৯৬, হাদীস: ২৫৪) * একটি রেওয়ায়েত অনুযায়ী সকালের সময় কুরআন মজিদের একটি আয়াত শেখা ১০০ রাকাত নফল পড়ার চেয়ে উত্তম (ইবনে মাজাহ, পৃষ্ঠা: ৪৮, হাদীস: ২১৯)

    اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর যেলী স্তরের ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ: প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনা اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর অধীনে দেশ ও বিদেশে শত শত