Book Name:সকাল কোন অবস্থায় করলে?
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আল্লাহ পাকের পছন্দনীয় বান্দার নিদর্শনসমূহ
সাহাবীয়ে রাসূল হযরত আব্দুল্লাহ বিন মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একদিন আমরা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত ছিলাম, ইতিমধ্যে এক ব্যক্তি আসল। সে যখন আমাদের দেখল তখন নিজের বাহন থেকে নামল এবং পায়ে হেঁটে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হয়ে আরয করল: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি ৯ দিনের দূরত্বের পথ থেকে এসেছি কিন্তু এসেছি এমনভাবে যে, আমি এই রাস্তা ৬ দিনে পাড়ি দিয়েছি; আমি দিনে তৃষ্ণার্ত থেকেছি, রাত জেগেছি (এভাবে আমি দ্রুত সফর করেছি যাতে দ্রুততম সময়ে আপনার খিদমতে পৌঁছাতে পারি, ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم!)। আমার আসার আসল উদ্দেশ্য হলো ২টি প্রশ্ন, যা আমার ঘুম কেড়ে নিয়েছে; আমি শুধু সেগুলোর উত্তর চাই।
প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঐ সৌভাগ্যবান