Share this link via
Personality Websites!
মৃদু বাতাস রূহ বা আত্মাকে সজীবতা দান করে, পাখিরা নিজেদের বাসা থেকে বের হয়ে এদিক-ওদিক উড়তে উড়তে আল্লাহ পাকের তাসবীহ পাঠ করতে থাকে, চারদিকে একটি সজীবতা ছড়িয়ে থাকে, চারদিকে মনোরম পরিবেশ থাকে; বরং আমরা এটি বলতে পারি যে, সকালের সময় জীবনের নতুন সূচনার সময়। ঘুম থেকে উঠার যেই দোয়া আমাদের প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم থেকে বর্ণিত, ঐ দোয়ার ব্যাপারে একটু চিন্তা করুন। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দোয়া পড়তেন:
اَلْحَمْدُ لِلّٰہِ الَّذِیْۤ اَحْیَانَا بَعْدَ مَآ اَمَاتَنَا وَاِلَیْہِ النُّشُوْرُ
অনুবাদ: সমস্ত প্রশংসা ঐ আল্লাহ পাকের জন্য, যিনি মৃত্যুর পর আমাদের জীবিত করেছেন (অর্থাৎ ঘুমের পর জাগ্রত হওয়া নসীব করেছেন) এবং তাঁরই দিকে ফিরে যেতে হবে। (বুখারী, পৃষ্ঠা: ১৫৬০, হাদীস: ৬৩১২)
প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঘুম থেকে উঠাকে জীবনের সাথে তুলনা করেছেন। অর্থাৎ যখন আমরা ঘুম থেকে জাগ্রত হলাম তখন যেন আমরা নতুন জীবন পেলাম। অতঃপর সুন্দর এই দোয়ায় প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চমৎকার চমৎকার অবস্থাগুলো দেখুন। প্রথমত তাঁর ঘুমের সাথে আমাদের কোনো তুলনাই হতে পারে না। আমাদের ঘুম উদাসীনতায় ভরা, তাঁর ঘুমও ছিল অতুলনীয় ও অনন্য। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজেই ইরশাদ করেন: আমার চোখ ঘুমায় কিন্তু মন ঘুমায় না। (বুখারী, হাদীস: ১১৪৭) তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন আরাম করেন তখন ঘুমের অবস্থাতেও কখনো আল্লাহ পাকের দীদার হতো, কখনো জান্নাত ভ্রমণ করতেন, কখনো দুনিয়ার রহস্যসমূহ পর্যবেক্ষণ করতেন।
মোটকথা হলো যে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চমৎকার ঘুমই অতুলনীয় ও অনন্য; অতঃপর যখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঘুম
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami