Share this link via
Personality Websites!
থেকে জাগ্রত হতেন তখন মুবারক হৃদয়ের অবস্থাগুলো দেখুন! কেমন চমৎকার হতো; (১) কৃতজ্ঞতার অবস্থায়: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উঠে আল্লাহ পাকের হামদ করতেন; اَلْحَمْدُ لِلّٰہِ الَّذِیْۤ اَحْیَانَا بَعْدَ مَآ اَمَاتَنَا সমস্ত প্রশংসা ঐ আল্লাহ পাকের, যিনি আমাদের জীবিত করে দিলেন (অর্থাৎ ঘুম থেকে জাগ্রত হওয়ার তৌফিক দিলেন), এটি ছিল কৃতজ্ঞতার অবস্থা। অতঃপর (২) আখেরাতের চিন্তা সম্বলিত অবস্থা যে, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলতেন: وَاِلَیْہِ النُّشُوْرُ (এবং তাঁরই দিকে ফিরে যেতে হবে)। এটি হলো আখেরাতের স্মরণের অবস্থা।
কতইনা চমৎকার অবস্থা...!! মোটকথা হলো যে, সকালের সময়ের অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ; এই অবস্থা আমাদের ব্যক্তিত্বকে স্পষ্ট করে। এজন্য আমাদের নিজেদের সকালের অবস্থা সম্পর্কে চিন্তা করা উচিত।
৩ ধরণের লোক...!!
ওলামায়ে কেরাম বলেন: সকালের বিচারে মানুষ ৩ ধরণের: (১) এক ধরণের লোক তারা, যাদের সকালে উঠামাত্রই সম্পদ উপার্জনের চিন্তা তাড়া করে। (২) দ্বিতীয় ধরণের লোক তারা, যাদের অন্তর সকাল থেকেই গুনাহের দিকে ঝুঁকে থাকে। (৩) তৃতীয় ধরণের লোক তারা, যারা সকালে উঠে তো তাদের অন্তরে আখেরাতের চিন্তা এবং আল্লাহ পাকের নৈকট্য পাওয়ার আগ্রহ থাকে। * সুতরাং যে বান্দা সম্পদের চিন্তায় সকাল করে, সে যত বেশিই উপার্জন করুক, যত বেশিই দৌঁড়ঝাঁপ করুক, খাবে তা-ই যা আল্লাহ পাক তার তকদীরে লিখে রেখেছেন। * যে বান্দা গুনাহের আঙ্ক্ষাকা অন্তরে নিয়ে উঠে, সে লাঞ্ছনার মুখোমুখি হয়। * আর ঐ ভাগ্যবান বান্দা যে সকালে উঠে তো অন্তরে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami