Share this link via
Personality Websites!
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি হযরত আব্দুর রহমান বিন আউফ رَضِیَ اللهُ عَنْہُ এর সেবা করে মসজিদে পৌঁছলে একজন ভিক্ষুক ভিক্ষা করছিল, আমার সাথে আমার নাতি (বা ছেলে)ও ছিল, যার হাতে রুটির টুকরো ছিল, আমি তা নিয়ে ভিক্ষুককে দিয়ে দিলাম। তা শুনে আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ কে ২ বার ইরশাদ করলেন: তোমাকে জান্নাতের সুসংবাদ। (আর রিয়াযুন নাদ্বারাহ, ১ম অংশ, ২য় অধ্যায়, পৃষ্ঠা: ১৫১)
سُبْحٰنَ الله! কতইনা অনন্য সকাল...!! এখনই ফজরের নামায পড়েছেন, হযরত সিদ্দীকে আকবর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রোযাও রেখেছেন, রোগীর সেবাও করেছেন এবং আল্লাহর রাস্তায় সদকাও করেছেন। নিশ্চয়ই হযরত সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ প্রতিটি বিষয়ে অগ্রগামী।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মুয়াজ বিন জাবাল رَضِیَ اللهُ عَنْہُ এর চমৎকার সকাল
হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত যে, একবার হযরত মুয়াজ বিন জাবাল رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হলেন। তখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জিজ্ঞেস করলেন: হে মুয়াজ! তুমি সকাল কোন অবস্থায় করেছ? আরয করল: আমি আল্লাহ পাকের উপর ঈমান অবস্থায় সকাল করেছি। তখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: প্রতিটি কথার কোনো দলিল থাকে; তোমার এই কথার দলিল কী? তিনি আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি যখনই সকাল করি তখন * এটি কল্পনা করি যে, সন্ধ্যা দেখতে পারব না * যখন সন্ধ্যা করি তখন এই খেয়াল করি যে, সকাল দেখতে পারব না * যে কদম-ই ফেলি তা এই ভেবে ফেলি যে, এরপর দ্বিতীয় কদম
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami