সকাল কোন অবস্থায় করলে?

Book Name:সকাল কোন অবস্থায় করলে?

আখেরাতের চিন্তা থাকে, আল্লাহ পাকের নৈকট্য পাওয়ার আগ্রহ থাকে, আল্লাহ পাক তাকে রিযিকও দান করেন এবং নিজের পথের হেদায়েত দ্বারাও ধন্য করেন (তানবীহুল গাফিলীন, পৃষ্ঠা: ৩২৪)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

নেককারদের নেক সকাল

প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের নিজেদের সকালের অবস্থা এবং সকালের অভ্যাসগুলোর ব্যাপারে চিন্তা করা উচিত যেমন আমাদের সকাল অতিবাহিত হবে, সারা দিন তেমনই কাটবে  আসুন! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, সাহাবায়ে কিরাম এবং নেককারদের সকালের অবস্থা সম্পর্কে শুনি:

প্রিয় আক্বার চমৎকার সকাল

হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার সকালের সময় হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হলেন এবং আরয করলেন:كَيْفَ اَصْبَحْتَ يَا رَسُوْلَ الله ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! সকাল কেমন হয়েছে? ইরশাদ করলেন: بِخَیْرٍ مِّنْ رَّجُلٍ لَّمْ يُصْبِحْ صَائِمًا وَّ لَمْ یَعُدْ مَرِیْضًا وَّ لَمْ یَشْہَدْ جَنَازَۃً অর্থাৎ আমার সকাল ব্যক্তির চেয়ে উত্তম হয়েছে, যে না তো রোযা অবস্থায় সকাল করেছে, না রোগীর সেবা করেছে আর না জানাযায় অংশগ্রহণ করেছে (আদ-দোয়া লিত-তাবারানি, ৭ম অংশ, /১৬৬৮, হাদীস: ১৯৩৮)

    سُبْحٰنَ الله! কতইনা চমৎকার সকাল...!! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিটি আচরণই অনন্য; প্রতিটি মুহূর্তে উম্মতের নির্দেশনা প্রদান করা হয়েছে তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যেন আমাদের উৎসাহ দিয়েছেন যে, উত্তম সকাল তার হয়, যে সকালে উঠে রোযা রাখে, রোগীর সেবা করে এবং সাওয়াব অর্জনের জন্য জানাযায় অংশগ্রহণের অনুরাগ অন্তরে রাখে