সকাল কোন অবস্থায় করলে?

Book Name:সকাল কোন অবস্থায় করলে?

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এগুলো নেককারদের নেক সকাল; তাঁদের অবস্থা কতইনা অনন্য তাঁরা ভয় পান, মৃত্যুকে সামনে দেখেন, আখেরাতের চিন্তা করেন সকালে উঠামাত্রই নিজেদের গুনাহ স্মরণ করেন এমনিতে দিনরাত, সকাল-সন্ধ্যা নেকীর উপর নেকী করেন, তা সত্ত্বেও নেকীর ঘাটতির জন্য অনুশোচনা করেন  অন্যদিকে আমরা গুনাহগাররা; না সকালে কবর আখেরাতের খেয়াল আসে, না সন্ধ্যায় আল্লাহ পাকের কথা মনে পড়ে...!! হায়! আমাদের যদি নেকীর স্পৃহা অর্জিত হয়! হায়! কবর আখেরাতের চিন্তা যদি নসীব হয়! হায়! যদি খোদাভীতি নসীব হয়! হায়! আমাদের যদি সকাল সন্ধ্যার অবস্থাগুলো সুন্দর হয়ে যায়...!!

সকালের চমৎকার অবস্থাসমূহ

প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের নিজেদের সকালের অবস্থা নিয়ে চিন্তাও করা উচিত এবং সেগুলো সুন্দর করার চেষ্টাও অবশ্যই করা উচিত তা কীভাবে হবে? কোন কোন চমৎকার অবস্থা আমাদের আপন করতে হবে? আসুন! নেককারদের নসিহত শুনি:

ঘুমিয়েছিলে কোন অবস্থায়...?

োনো একজন নেক বুযুর্গকে জিজ্ঞেস করা হলো: মানুষের সকালে কোন নিত সহকারে বিছানা থেকে উঠা উচিত? বললেন: আগে এটি ভাবো যে, ঘুমিয়েছিলে কোন অবস্থায়, এরপর উঠার বিষয়ে জিজ্ঞেস করো। অতঃপর বললেন: উঠার কথা পরে, আগে শোয়ার অবস্থা সম্পর্কে চিন্তা করো! এরপর তিনি শোয়ার ভালো অবস্থা বর্ণনা করলেন। বললেন: বান্দার উচিত রাতে শোয়ার আগে চারটি বিষয়ে খেয়াল রাখা: (১) ভূপৃষ্ঠে কারো হক যেন তার যিম্মায় না থাকে। যদি কারো হক তার