Share this link via
Personality Websites!
এটি ভেবে চিন্তিত হলেন যে, আমার উম্মতেরা যদি সারা জীবন প্রচুর নেক কাজও করে, তবুও পূর্ববর্তী উম্মতদের সমকক্ষ হতে পারবে না।
এদিকে আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক হৃদয় ব্যথিত হলো, ওদিকে আল্লাহ পাকের রহমত জোশে এল এবং আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সান্ত্বনার জন্য তাঁকে ‘লাইলাতুল কদর’ বা মহিমান্বিত রাতের উপহার দান করলেন। (তাফসীরে আযীযি, খণ্ড: ৩, পৃষ্ঠা: ২৫৭) যেমনটি ইরশাদ হলো:
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِیْ لَیْلَةِ الْقَدْرِۚۖ(۱) وَ مَاۤ اَدْرٰىكَ مَا لَیْلَةُ الْقَدْرِؕ(۲) لَیْلَةُ الْقَدْرِ ﳔ خَیْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍؕؔ(۳) تَنَزَّلُ الْمَلٰٓىٕكَةُ وَ الرُّوْحُ فِیْهَا بِاِذْنِ رَبِّهِمْۚ-مِنْ كُلِّ اَمْرٍۙۛ(۴) سَلٰمٌ ﱡ هِیَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ۠(۵)
(পারা ৩০, সূরা কদর, আয়াত ১-৫)
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় আমি সেটা ক্বদরের রাতে অবর্তীর্ণ করেছি; এবং আপনি কি জানেন ক্বদর-রাত্রি কি? ক্বদরের রাত হাজার মাস থেকে উত্তম এতে ফিরিশতাগণ ও জিব্রাঈল অবতীর্ণ হয়ে থাকে স্বীয় প্রতিপালকের আদেশে প্রত্যেক কাজের জন্য। ওটা শান্তি- ভোর উদয় হওয়া পর্যন্ত।
سُبْحٰنَ الله! আমার আকা ও মাওলা মুহাম্মদে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কী শান! তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উম্মতদের জন্য চিন্তিত হলেন তো আল্লাহ পাক তাঁর মনতুষ্টির জন্য উম্মতকে শবে ক্বদরের মতো মহান নেয়ামত দান করলেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয়
ইসলামী
ভাইয়েরা! আজ
মাহে রমযানের
২৭তম রাত এবং ওলামায়ে
কেরামের
বিশাল
সংখ্যাগরিষ্ঠের
অভিমত এটিই যে, মাহে
রমযানের ২৭তম
রাতই হলো শবে ক্বদর।
(ফয়যানে
রমযান,
পৃষ্ঠা: ১৯৯) অতএব আমরা
আশা রাখি যে, اَلْحَمْدُ
لِلّٰه
আজ শবে ক্বদর।
* আজ
মাগফিরাতের
রাত *
রহমতের রাত * আজ ঐ
রাত যা হাজার
মাসের চেয়ে
শ্রেষ্ঠ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami