Share this link via
Personality Websites!
হলো; আখেরাতে তাদের ঠিকানা হবে জাহান্নাম। (সীরাতুল জিনান, খণ্ড: ৩, পৃষ্ঠা: ২৮৭-২৮৮)
আখেরাতের বিষয়ে চিন্তাহীনতার অভিশাপ
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই আয়াতে করীমায় একটি গুরুত্বপূর্ণ বিষয় যার দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করা হয়েছে তা হলো; এই দুনিয়ার জীবনের উপর রাজি হয়ে যাওয়া, নিজের বর্তমান অবস্থার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া, এই ধারণা মনে গেঁথে নেওয়া যে, আমি এখন যেমন আছি তেমনই থাকব; এটি অমুসলিমদের তরীকা। একজন মুসলমানের শান হলো * তার অন্তরে কিয়ামতের ভয় থাকে * সে জাহান্নামকে ভয় পায় * কবরে ও * আখেরাতে পাকড়াও হওয়ার ভয় পায় * সে কখনোই আল্লাহ পাকের গোপন কৌশল থেকে নির্ভয় হয় না * নিজের বর্তমান অবস্থার উপর তৃপ্ত হয়ে সে এমন ধারণা করে না যে, আমি যেমন আছি তেমনই থাকব; এমনটি হয় না বরং সে সবসময় ভীত থাকে।
কিন্তু আফসোস! আজ আমাদের অবস্থা নাজেহাল। আল্লাহ পাকের গোপন কৌশলের ভয় আমাদের অন্তর থেকে বেরিয়ে গেছে। এই দুনিয়ার জীবনের উপর তুষ্টি আমাদের অন্তরে জেঁকে বসেছে। আফসোস! আমাদের আখেরাতের চিন্তা হয় না * আমি দুনিয়ার সম্পদ পেয়ে যাই; তার চেষ্টা তো দিনরাত করা হয় কিন্তু কিয়ামতের হিসাবে সফলতা মিলবে কি মিলবে না তার কোনো চিন্তা নেই * কয়েক শ’ বা কয়েক হাজার টাকার লোকসান হয়ে গেলে ঘণ্টার পর ঘণ্টা পেরেশানী থাকে কিন্তু যদি গুনাহ হয়ে যায়; যা আমাদের জাহান্নামের আযাবে গ্রেপ্তার করতে পারে; তাতে বিন্দুমাত্র পেরেশানী হয় না * কয়েক হাজার টাকার কোনো জিনিস হারিয়ে গেলে খুব আক্ষেপ ও চিন্তার সাথে তা তালাশ করতে থাকি কিন্তু নেকি করতে পারিনি, সাওয়াব থেকে বঞ্চিত
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami