Book Name:আল্লাহ পাকের গোপন ব্যবস্থাপনা
জানি না আমাদের সমাপ্তি কেমন হয়!
হাদীসে পাকে রয়েছে: আদম সন্তান বিভিন্ন স্তরে সৃষ্টি করা হয়েছে * তাদের মধ্যে কেউ মুমিন হিসেবে জন্ম নিয়েছে, ঈমানের অবস্থায় জীবিত থাকে এবং মুমিন হিসেবেই মরবে * কেউ অমুসলিম হিসেবে জন্ম নিয়েছে, কুফরের অবস্থায় জীবিত থাকে এবং অমুসলিম হিসেবেই মরবে * অথচ কেউ মুমিন হিসেবে জন্ম নিয়েছে, মুমিনসূলভ জীবন কাটিয়েছে কিন্তু কুফরের অবস্থায় বিদায় নিয়েছে * কেউ অমুসলিম হিসেবে জন্ম নিয়েছে, অমুসলিম হিসেবে জীবিত ছিল কিন্তু মুমিন হয়ে মরবে। (তিরমিযী, হাদীস: ২১৯১)
নেক লোক অমুসলিম হয়ে মারা গেল
হযরত ইমাম আবু মুহাম্মদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ৩ জন দুনিয়াবিমুখ লোক হজ্জের ইচ্ছায় বাইতুল্লাহ শরীফের দিকে রওয়ানা হলেন। রাস্তায় তাঁরা অমুসলিমদের একটি বস্তিতে অবস্থান করলেন। তাঁদের তিনজনের মধ্যে একজনের দৃষ্টি একজন সুন্দরী মহিলার উপর পড়ল তো তার মন সেদিকে ঝুঁকে গেল। যখন তিনজনই সফরের ইচ্ছা করলেন তখন সে ছলে-বলে-কৌশলে তাঁদের এড়িয়ে গেল এবং নিজে সেখানেই রয়ে গেল। তার দুই সাথী চলে গেলেন এবং তাকে ঐ বস্তিতেই ছেড়ে দিলেন। এখন সে নিজের মনের কথা ঐ মহিলার বাবার কাছে বলল। মেয়েটির অমুসলিম বাবা বলল: আমার মেয়ের মোহর তোমার উপর অনেক ভারী হবে, তোমার সেই সামর্থ্য নেই। নেককার লোকটি জিজ্ঞেস করল: মোহর কী? তার বাবা বলল: তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে।
হায়! ঐ নির্বোধ...!! সে ঐ অমুসলিম মেয়েটির প্রেমে পাগল ছিল; এই নোংরা আবেগের হাতে বাধ্য হয়ে সে নিজের দ্বীন