আল্লাহ পাকের গোপন ব্যবস্থাপনা

Book Name:আল্লাহ পাকের গোপন ব্যবস্থাপনা

* আজ নিরাপত্তার রাত হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন শবে ক্বদর আসে, তখন আল্লাহ পাকের নির্দেশে হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام একটি সবুজ পতাকা নিয়ে ফেরেশতাদের এক বিশাল বাহিনীর সাথে জমিনে অবতরণ করেন এবং সেই সবুজ পতাকাটি কাবা শরীফের উপর উড়িয়ে দেন একটি বর্ণনা অনুযায়ী ফেরেশতাদের সংখ্যা ভূপৃষ্ঠের কঙ্করসমূহের চেয়েও বেশি হয় তাঁরা সবাই সালাম রহমত নিয়ে অবতরণ করেন হাদীসে পাকে রয়েছে: হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام এর ১০০টি ডানা রয়েছে, যার মধ্যে ২টি ডানা শুধুমাত্র এই রাতেই খোলেন; সেই ডানাগুলো পূর্ব পশ্চিমে ছড়িয়ে যায় এরপর হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام ফেরেশতাদের নির্দেশ দেন; যে মুসলমান আজ রাতে নামায বা আল্লাহর যিকিরে মগ্ন আছে তার সাথে সালাম মুসাফাহা করো এবং তাদের দোয়াতে আমীন বলো! অতএব ফেরেশতাগণ তাঁর নির্দেশ পালন করেন এবং সকাল পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত থাকে (শুআবুল ঈমান, খণ্ড: , পৃষ্ঠা: ৩৩৬, হাদীস: ৩৬৯৫)

প্রিয় ইসলামী ভাইয়েরা! আজ বরকতময় রাত, আল্লাহ পাক আজকের এই মুবারক রাতের উসিলায় আমাদের সবাইকে বিনা হিসাবে মাগফিরাত দান করুক

কুরআন পাকের একটি চমৎকার শিক্ষা

্রিয় ইসলামী ভাইয়েরা! শবে কদর যেহেতু কুরআনে করীম অবতীর্ণ হওয়ার রাত, সেই প্রাসঙ্গিকতায় কুরআনে করীমের চমৎকার শিক্ষাসমূহের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা; যা কোনো একটি রাত, এক মাস, একদিন বা এক ঘণ্টার জন্য নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তের জন্য; এটি একটি অনুভূতি এবং একটি অবস্থার শিক্ষা, যার বিষয়ে কুরআনে করীম আমাদের