Share this link via
Personality Websites!
থেকে বিতাড়িত করা হবে এবং তার সমস্ত ইবাদত ধূলিকণার মতো উড়িয়ে দেওয়া হবে।
ইবলিস এই কথাটি পড়ল কিন্তু সে এটি চিন্তাই করল না যে, এই কথাটি আমার বিষয়েও হতে পারে; সে নিজের অবস্থার উপর নিশ্চিন্ত ছিল, আল্লাহ পাকের গোপন কৌশল থেকে নির্ভয় ছিল। সে এটাই ভাবল যে, এটি আমি নই বরং অন্য কেউ হবে। অতএব সে আল্লাহ পাকের দরবারে আরয করল: হে আল্লাহ পাক! আমাকে অনুমতি দিন যেন আমি ঐ অবাধ্যের প্রতি লানত পাঠাই। আল্লাহ পাক তাকে অনুমতি দিলেন। সুতরাং সে ১ হাজার বছর পর্যন্ত ঐ অবাধ্যের প্রতি লানত পাঠাতে থাকল এবং সে জানত না যে, ঐ অবাধ্য সে নিজেই। (সালওয়াতুল আরেফীন, খণ্ড :২, পৃষ্ঠা :১৭০)
! اَللهُ اَكْبَرُপ্রিয় ইসলামী ভাইয়েরা! এটিই হলো আল্লাহ পাকের গোপন কৌশল থেকে নির্ভয়তা...!! ইমাম গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরও লেখেন: অনুরূপ একটি লেখা হযরত ইসরাফিল عَلَیْہِ السَّلَام লওহে মাহফুযে লেখা দেখলেন। সেটি পড়ে তাঁর উপর ভয়ের আধিক্য হলো (তিনি এটি মনে করছিলেন যে, এই যে অবাধ্যের বিষয়ে লেখা আছে সে অন্য কেউ নয় বরং আমিই হব; অতএব ভয়ের কারণে) তিনি কাঁদতে শুরু করলেন। এত কাঁদলেন, এত কাঁদলেন যে, ফেরেশতাদের তাঁর উপর দয়া হতে লাগল। ফেরেশতারা তাঁর চারপাশে জমা হলো, জিজ্ঞেস করল; আপনি এত তীব্রভাবে কেন কাঁদছেন? হযরত ইসরাফিল عَلَیْہِ السَّلَام বললেন: আমি লওহে মাহফুযে একটি লেখা পড়েছি, তাতে একজন অবাধ্যের কথা উল্লেখ আছে (এবং আমার ভয় হচ্ছে যে, ঐ লেখাটি যেন আমার বিষয়েই না হয়)। ফেরেশতারা যখন এটি শুনল তখন তারাও এটাই ভাবল যে, এই লেখাটি যেন আমাদের বিষয়ে না
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami