Share this link via
Personality Websites!
তৌফিক পাচ্ছি না * হায়! আমি গুনাহ ছাড়তে পারছি না...! আফসোস! যদি এতে আল্লাহ পাকের গোপন কৌশল থাকে! * হায়! যদি আমি নিজের ঈমান নিরাপদে নিয়ে দুনিয়া থেকে যেতে না পারি তবে আমার কী হবে...!! আমি কোথায় যাব? কার দুয়ারে আশ্রয় নেব...?
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হায়! ঐ ভাগ্যবান যদি আমিই হতাম...!!
প্রিয় ইসলামী ভাইয়েরা! অন্যদের পরিণাম কী হবে? আমার সাথে বসা ব্যক্তির বিষয়ে আল্লাহ পাকের গোপন কৌশল কী? সেই বিষয়ে চিন্তা করার প্রয়োজন আমার নেই; আমাকে তো এটি ভাবতে হবে যে, আমার পরিণাম কী হবে? আমার বিষয়ে আল্লাহ পাকের গোপন কৌশল কী? আমাদের বুযুর্গানে দ্বীন এমনই ছিলেন; তাঁরা নিজেদের পরিণাম নিয়ে চিন্তিত থাকতেন। প্রসিদ্ধ আল্লাহর ওলী হযরত ইমাম হাসান বসরী
رَحْمَۃُ
اللهِ
عَلَیْہِ এর বিষয়ে বর্ণিত আছে; তিনি একবার একটি হাদীস শরীফ বয়ান করলেন যাতে সর্বশেষ জান্নাতীর উল্লেখ ছিল। বিষয়বস্তু ছিল এমন যে, যখন সমস্ত জান্নাতী জান্নাতে এবং সমস্ত জাহান্নামী জাহান্নামে পৌঁছে যাবে, তখন সবার শেষে একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে।
ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যখন এই বর্ণনাটি দিলেন তখন ব্যাকুল হয়ে বললেন: হায়! ঐ সর্বশেষ জান্নাতী যদি আমিই হতাম...!! লোকেরা জিজ্ঞেস করল: হুযুর! আপনি এমনটি কেন বলছেন? বললেন: কারণ ঐ জাহান্নামীর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাতে পৌঁছানো সুনিশ্চিত। (তানবীহুল গাফেলীন, পৃষ্ঠা: ৩৫৩)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami