Share this link via
Personality Websites!
আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে আমার প্রতি একবার দরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপর ১০টি রহমত অবতীর্ণ করেন আর যে ১০ বার দরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপর ১০০টি রহমত অবতীর্ণ করেন আর যে ১০০ বার দরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দেন যে, এই বান্দা মুনাফেকী এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। (মু'জামুল আওসাত, ৫/২৫২, হাদীস: ৭২৩৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
তাফসীরে আযীযিতে রয়েছে: একবার আমাদের প্রিয় আকা মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পূর্ববর্তী উম্মতগণ এবং তাদের দীর্ঘ হায়াত সম্পর্কে চিন্তা করলেন এবং নিজের উম্মতের স্বল্প হায়াত প্রত্যক্ষ করলেন; তখন উম্মতের দয়ালু, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক হৃদয় মমতায় ভরে এল। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami