Share this link via
Personality Websites!
খুশিতে ঝলমল করে উঠল; তিনি কালিমায়ে শাহাদাত পড়লেন এবং মুসলমান হয়ে ইন্তেকাল করলেন।
এরপর ক্বাদীবুল বান (অর্থাৎ এই ঘটনা বর্ণনাকারী নেক বুযুর্গ) বলেন: এখন আমি ঐ কফিনটি তুললাম, সেটি খুললাম তো তাতে একজন বুযুর্গের মৃতদেহ ছিল, তাঁর চেহারার উপর নূরের বৃষ্টি হচ্ছিল। আমি তাঁকে কফিন থেকে বের করলাম, ইসলামী তরিকায় গোসল দিলাম, কাফন পরালাম এবং জানাযার নামায আদায় করে দাফন করে দিলাম। বলেন: সেই দিন ছিল আর আজকেও সেই দিন; আমি যখনই বাইরে বের হই তখন আমার চেহারার উপর মন্দ সমাপ্তির ভয়ে দুঃখের মেঘ বর্ষিত হতে থাকে। এই জন্য আমি মানুষের থেকে দূরে এবং নিজের ঈমান বাঁচানোর চিন্তায় মগ্ন থাকি।
(আর রওযুল ফায়েক, পৃ: ১৮)
শয়তান আত্মীয়-স্বজনের বেশে ঈমান কেড়ে নিতে আসবে
আল্লাহ! আল্লাহ! প্রিয় ইসলামী ভাইয়েরা! এটি কতো বড় একটি সতর্কবার্তা ও কতইনা একটি শিক্ষণীয় ঘটনা! হায়! দুনিয়ায় আসার তো আমরা এসে গেছি কিন্তু এখন দুনিয়া থেকে ঈমানকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য কঠোর দূর্গম গিরিপথ অতিক্রম করতে হবে এবং তবুও কিছুই জানা নেই যে, সমাপ্তি কেমন হবে! হায়! হায়! হায়! মৃত্যুর সময় ঈমান কেড়ে নেওয়ার জন্য শয়তান নানা ধরণের কৌশল ব্যবহার করবে; এমনকি মা-বাবার রূপ ধারণ করেও ঈমানে ডাকাতি করবে এবং অমুসলিমদের সঠিক প্রমাণ করার চেষ্টা করবে। নিশ্চয়ই সেটি এমন এক নাজুক মুহূর্ত হবে যে, যাঁর উপর আল্লাহ পাকের বিশেষ দয়া ও অনুগ্রহ হবে তিনিই সফল হবেন এবং তাঁরই ঈমান নিরাপদ থাকবে। আমার আকা আলা হযরত, ইমামে আহলে সুন্নাত
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami