Share this link via
Personality Websites!
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
গোপন কৌশল থেকে নির্ভয়তা কবীরা গুনাহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! আল্লাহ পাকের গোপন কৌশল থেকে নির্ভয়তা (অর্থাৎ নিজের বর্তমান অবস্থার উপর নিশ্চিন্ত হওয়া) অত্যন্ত ক্ষতিকর। সাহাবীয়ে রাসূল হযরত আম্মার বিন ইয়াসির رَضِیَ اللهُ عَنْہُ বলেনন: * আল্লাহ পাকের রহমতের প্রতি নিরাশ হওয়া * আল্লাহ পাকের সাহায্যের প্রতি হতাশ হওয়া * এবং নিজেকে আল্লাহ পাকের গোপন কৌশল থেকে নিরাপদ মনে করা কবীরা গুনাহসমূহের মধ্যে অনেক বড় গুনাহ। (মাকারিমুল আখলাক লিত-তাবারানি, পৃ. ২১৭)
ফেরেশতা ও শয়তানের দৃষ্টিভঙ্গির পার্থক্য
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের এখানে এক অদ্ভুত মানসিকতা পাওয়া যায়। আমরা যখন কোনো শিক্ষণীয় জিনিস দেখি, কোনো ভয়ের কথা শুনি, যখন জাহান্নামের আযাবসমূহের আলোচনা হয়, আল্লাহ পাকের গোপন কৌশল সম্পর্কে বর্ণনা শোনানো হয়, তখন আমাদের মনে হয় যেন এই কথাগুলো আমার জন্য নয় বরং অন্যদের জন্য। এই যে চিন্তা, এটি অত্যন্ত বিপজ্জনক। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একটি অত্যন্ত শিক্ষণীয় বর্ণনা উল্লেখ করেছেন, তিনি লেখেন: শয়তান যার নাম ইবলিস, সে ১ লক্ষ ৭৫ হাজার বছর পর্যন্ত সপ্তম আসমানে ইবাদত করেছে। হযরত রিদওয়ান عَلَیْہِ السَّلَام (যিনি জান্নাতের দারোগা, তাঁর) সাথে ১ হাজার বছর পর্যন্ত জান্নাতের রক্ষক ছিল। একবার শয়তান জান্নাতের কোথাও একটি লেখা দেখল যে, আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের মধ্যে এমন একজন আছে যাকে আল্লাহ পাক একটি হুকুম দেবেন কিন্তু সে আল্লাহ পাকের অবাধ্যতা করবে; অতএব তাকে আল্লাহ পাকের দরবার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami