Share this link via
Personality Websites!
এখন এর থেকে কেউই বাঁচতে পারবেনা, বরং (কুপ্রবৃত্তিতে লিপ্ত হয়ে) এতে গিয়ে পড়বে।
(তিরমিযী, কিতাবু সিফাতিল জান্নাত, হাদীস: ২৫৬৯, ৪/২৫৬)
হাদীসে পাকের ব্যাখ্যা
হযরত আল্লামা ইবনে হাজার আসক্বালানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসের ব্যাখ্যায় বলেন: কুপ্রবৃত্তি বলতে ঐ দুনিয়াবি কাজকর্ম, যেগুলো দ্বারা স্বাদ অর্জন করা হয়। শারীয়ত তা করার ব্যাপারে মাধ্যম ব্যতিত নিষেধ করুক কিংবা তা করার ফলে আল্লাহর আহকাম সমূহের মধ্য হতে কোনো হুকুমের লঙ্ঘন হোক। এছাড়াও যেগুলোর ব্যাপারে সন্দেহ রয়েছে এবং ঐসব জায়িয ও মুবাহ কাজ, যেগুলোর উপর আমল করার ফলে হারামে লিপ্ত হবার ভয় থাকবে সবকিছু এই (কুপ্রবৃত্তির) অন্তর্ভুক্ত। (ফাতহুল বারী, ১১/২৭৩)
হযরত আত্বিয়্যাহ বিন সা'দ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থেকে বর্ণিত, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মানুষ ততক্ষণ পর্যন্ত মুতাক্বী এবং পরহেযগার হতে পারবেনা, যতক্ষণ পর্যন্ত নাজায়িয কাজ থেকে বাঁচার জন্য জায়িয ও মুবাহ কাজ ছেড়ে দিবেনা।
(মুস্তাদরাক হাকিম, ৫/৪৫৪, হাদীস: ৭৯৬৯)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এ থেকে জানা গেল যে, কষ্ট ও যন্ত্রণার এই সমুদ্র অতিক্রম করার পরেই বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে এবং নফসের কুপ্রবৃত্তি পরিত্যাগ করার মাধ্যমেই দোযখ থেকে রেহাই পাবে। হযরত আলীয়্যূল মুরতাযা رَضِیَ اللهُ عَنْہُ কুফায় খুতবা দিতে গিয়ে বলেন: হে লোকেরা! তোমাদের নিয়ে আমার সবচেয়ে বেশী দীর্ঘ আশা এবং নফসের কুপ্রবৃত্তির অনুসরণের ভয় হচ্ছে। কারণ দীর্ঘ আশা আখিরাতকে ভুলিয়ে দেয় এবং নফসের কুপ্রবৃত্তি অনুসরণ হক্ব থেকে বিচ্যুত করে দেয়। সাবধান! নিশ্চয় দুনিয়া পৃষ্ঠ প্রদর্শনকারী এবং নিঃসন্দেহে আখিরাত আসন্ন এবং এ দুয়ের প্রত্যাশাকারী রয়েছে। তোমরা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami