Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan
স্বজনদের নিঃস্ব ছেড়ে দিয়েছে, তাদের সাহায্য না করা একে অপচয় (অমিতব্যয়িতা) বলা হয়। (বাতেনী বিমারিয়োঁ কি মা'লুমাত, পৃষ্ঠা:৩০১) অপচয় এবং অমিতব্যয়িতা শরীয়ত বিরোধী হলে হারাম এবং মানবিকতা বহির্ভূত হলে মাকরূহে তানযিহী।
(আল হাদীক্বাতুন নাদীয়া, ২/২৮। বাতেনী বিমারিয়োঁ কি মালুমাত পৃষ্ঠা:৩০৭)
শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর বিশ্ববিখ্যাত কিতাব ফয়যানে সুন্নাতের ১ম খন্ড ২৫৬ পৃষ্ঠায় রয়েছে: প্রসিদ্ধ মুফাস্সির, হাকীমুল উম্মত, হযরত মুফতী আহমদ ইয়ার খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাফসীরে নাঈমী ৮ম খন্ড, ৩৯০ পৃষ্ঠায় বলেন: অপচয় এর অনেক তাফসীর রয়েছে। (১) হালাল বস্তুকে হারাম মনে করা (২) হারাম বস্তু ব্যবহার করা (৩) প্রয়োজনের চেয়ে বেশি পানাহার ও পরিধান করা (৪) যা ইচ্ছা করে পানাহার কিংবা পরিধান করে নেয়া (৫) দিনরাত বারংবার পানাহার করতে থাকা, যার ফলে পাকস্থলী খারাপ হয়ে যায়, সে অসুস্থ হয়ে যায় (৬) অস্বাস্থ্যকর এবং ক্ষতিকর জিনিস খাওয়া (৭) সর্বদা পানাহার এবং পরিধানের চিন্তায় থাকা যে, এখন কি খাবো, পরবর্তীতে কি খাবো। (রূহুল বায়ান, ৩/১৫৪) (৮) উদরপূর্তির জন্য খাওয়া (৯) গুনাহ করার জন্য খাওয়া (১০) ভালো পানাহার এবং উন্নত পোশাক পরিধানে এমন অভ্যস্ত হয়ে পড়া যে, কখনো সাধারণ খাবার খেতে না পারা (১১) উত্তম খাবারকে নিজের বিশেষত্বের ফলাফল মনে করা, মোটকথা এই এক শব্দে অনেক আহকাম অন্তর্ভুক্ত। (তাফসীরে নাঈমী, ৮/৩৯০)
(৩) অন্যের বিষয়ে অনর্থক চিন্তাভাবনা
কুপ্রবৃত্তির অনুসরণে লিপ্ত হওয়ার একটি মাধ্যম হলো অন্যের বিষয়ে অনর্থক চিন্তাভাবনা। অন্যের উন্নত পোশাক, আলিশান বাসস্থান, উন্নত জীবনধারার ব্যাপারে অনর্থক