Share this link via
Personality Websites!
হযরত আল্লামা জালাল উদ্দীন সুয়ুতী শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতের আলোকে উদ্ধৃত করেন: হযরত উকবা বিন আ’মের رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ইরশাদ করতে শুনেছি যে, অতি শীঘ্রই আমার উম্মতের মধ্য হতে আহলে কিতাব এবং আহলে লাবান ধ্বংস হয়ে যাবে। আমি আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আহলে কিতাব কারা? ইরশাদ করলেন: ঐসব লোক, যারা কিতাব এই জন্য শিখে, যেন এর দ্বারা ঈমানদারদের সাথে ঝগড়া করতে পারে। আমি আরয করলাম: আহলে লাবান কারা? ইরশাদ করলেন: ঐসব লোক, যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে এবং নামাযসমূহ নষ্ট করে।
(তাফসীরে দুররে মনসুর, ৫/৫৬৭) (মুস্তাদরাক আলাস সহীহাইন, ৩/১২৬, হাদীস ৩৪৬৯)
হযরত ইবনে আশআস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আল্লাহ পাক হযরত দাউদ عَلَیْہِ السَّلَام এর প্রতি ওহী অবতীর্ণ করলেন যে, নিশ্চয় ঐ অন্তর, যা দুনিয়ার আকাঙ্ক্ষা সমূহের সাথে মিলিত হয়, সে আমার থেকে দূরে। (তাফসীরে দুররে মনসুর, ৫/৫২৬)
এক স্থানে আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ اللّٰهُ یُرِیْدُ اَنْ یَّتُوْبَ عَلَیْكُمْ وَ یُرِیْدُ الَّذِیْنَ یَتَّبِعُوْنَ الشَّهَوٰتِ اَنْ تَمِیْلُوْا مَیْلًا عَظِیْمًا(۲۷)
(পারা ৫, সূরা নিসা, আয়াত ২৭)
কানযুল ঈমানের অনুবাদ: এবং আল্লাহ তোমাদের প্রতি আপন কৃপা সহকারে প্রত্যাবর্তন করতে চান এবং যারা আপন প্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যেন তোমরা সরল পথ থেকে বিস্তর পৃথক হয়ে যাও।
এই আয়াতে মুবারাকার শানে নুযুল হলো; ইহুদী, খ্রীষ্টান এবং অগ্নিপূজকরা ভাই ও বোনের মেয়েদের সাথে বিবাহ হালাল মনে করতো, যখন আল্লাহ পাক তাদের সাথে বিবাহ হারাম ঘোষণা করলেন, তখন তারা মুসলমানদের বলতে লাগলো,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami