Ittiba e Shehwat Ki Tabah Kariyan

Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan

পানির অপচয় থেকে বাঁচার মাদানী ফুল

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরিকত, আমিরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা "ওযুর পদ্ধতি" থেকে পানির অপচয় থেকে বাঁচার ব্যাপারে কয়েকটি মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি বাণী লক্ষ করুন: () ইরশাদ করেন: অযুতে অনেক বিশ পানি প্রবাহিত করাতে কোনো কল্যাণ (মঙ্গল) নেই এবং সেই কাজ শয়তানের পক্ষ থেকে (কানযুল উম্মাল, /১৪৪, হাদীস: ২৬২৫৫) () প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক ব্যক্তিকে ওযু করতে দেখলেন, ইরশাদ করলেন: অপচয় করো না, অপচয় করো না (সুনানে ইবনে মাজাহ, /২৫৪, হাদীস: ৪২৪) * যদি ওয়াকফের পানি দিয়ে অযু করা হয়, তবে বেশি খরচ করা সর্বসম্মতিক্রমে হারাম (ওযুর পদ্ধতি, পৃষ্ঠা :৪২) * কিছু লোক অঞ্জলী ভরার সময় এমনভাবে পানি ঢালে যে, তা উপচে পড়ে, অথচ যা পড়ল তা বেকার গেল, ব্যাপারে সতর্ক থাকা উচিত (ওযুর পদ্ধতি, পৃষ্ঠা :৪২) * আজ পর্যন্ত যতটুকু নাজায়িয অপচয় করা হয়েছে, তা থেকে তাওবা করে ভবিষ্যতে বাঁচার পূর্ণ চেষ্টা শুরু করুন * অযু করার সময় কল সাবধানে খুলুন, অযু করার সময় সম্ভব হলে এক হাত কলের হাতলে রাখুন এবং প্রয়োজন মিটলে বারবার কল বন্ধ করতে থাকুন * মিসওয়াক, কুলি, গড়গড়া, নাক পরিষ্কার, দাঁড়ি এবং হাত-পায়ের আঙুলের খিলাল এবং মাসেহ করার সময় এক ফোঁটাও যেন না পড়ে এভাবে ভালোভাবে কল বন্ধ করার অভ্যাস করুন

ঘোষণা

পানির অপচয় থেকে বাঁচার অবশিষ্ট মাদানী ফুল তারবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে অতএব তা জানার জন্য তারবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন