Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan
وَ اَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَ نَهَى النَّفْسَ عَنِ الْهَوٰىۙ(۴۰) فَاِنَّ الْجَنَّةَ هِیَ الْمَاْوٰىؕ(۴۱)
(পারা ৩০, সূরা নাযিয়াত, আয়াত ৪০-৪১)
কানযুল ঈমানের অনুবাদ: আর সেই ব্যক্তি, যে আপন প্রতিপালকের সামনে দাঁড়াবার ভয় করেছে এবং নাফসকে (মন) কু-প্রবৃত্তি থেকে বিরত রেখেছে, তবে, নিশ্চয় জান্নাতই তার ঠিকানা।
এই আয়াতে আল্লাহ পাক নফসের প্রবৃত্তিসমূহ পরিত্যাগকারীদের প্রশংসা করেছেন এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দ্বারাও ধন্য করেছেন।
হযরত আবু সুলাইমান দারানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: নফসের প্রবৃত্তিসমূহ হতে কোন একটি প্রবৃত্তি পরিত্যাগ করা অন্তরের জন্য এক বছরের রোযা এবং পুরো বছর ব্যাপী রাতের ইবাদত থেকেও অধিক উপকারী। (কুতুল কুলুব) (ফয়যানে সুন্নাত, পৃষ্ঠা:৭৩৪)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, নফসের প্রবৃত্তিসমূহ পরিত্যাগ করা কেমন উপকারী! যে তার উপর প্রবৃত্তি সমূহের দরজা বন্ধ করে নেয়, আল্লাহ পাক তাকে জান্নাতের নেয়ামতসমূহ দ্বারা ধন্য করেন। তাই আমাদেরও উচিত যে, আমরা যেন এই পুরস্কার ও সম্মান গুলো থেকে বঞ্চিত না থাকি। এগুলো অর্জনের জন্য নফসের প্রবৃত্তিসমূহ থেকে বাঁচার প্রাণপণ চেষ্টা করতে থাকি। কুপ্রবৃত্তির অনুসরণের উদ্বুদ্ধকারী অনেক মাধ্যম হতে পারে। আসুন! তন্মধ্যে পাঁচ (৫) টি মাধ্যম ও এর প্রতিকার সম্বন্ধে আলোচনা করি, যাতে এর অনিষ্ট থেকে বাঁচা আরো সহজ হয়।
(১) দ্রুত প্রভাব গ্রহণ করার অভ্যাস
কোন কিছুর প্রশংসা শুনে অথবা কারো কাছে কোন কিছু দেখে অন্তরে এই ইচ্ছা সৃষ্টি হওয়া যে, এই জিনিস আমার কাছেও থাকা উচিত। (যেমন; কারো মোবাইল, ঘর, দোকান, গাড়ি ইত্যাদি) এই বস্তুগুলো দেখলে সেগুলোর প্রয়োজন আমাদের