Ittiba e Shehwat Ki Tabah Kariyan

Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan

হোক বা না হোক, ব্যস! মাথায় একটি চিন্তাই ভর করে, যেকোন ভাবে আমি যেন এগুলো অর্জন করে নিই এখন এই জিনিসগুলো অর্জন করা কষ্টসাধ্য হওয়ার কারণে এই ব্যক্তি তার আকাঙ্ক্ষা পূরণের জন্য জায়িয নাজায়িযের সীমা অতিক্রম করতে থাকে আর এভাবে সে ধ্বংসের গভীর গর্তে নিপতিত হয়

প্রতিকার

    এর প্রতিকার হলো, ব্যক্তি যেন তার প্রয়োজন নাজায়িয আকাঙ্ক্ষার মাঝে তফাৎ সৃষ্টি করার অভ্যাস করে এই ব্যাপারে কোন একনিষ্ঠ নেককার বন্ধুর পরামর্শ নেয় নফসের প্রবৃত্তির নিন্দা এর ক্ষয়ক্ষতির ব্যাপারে চিন্তাভাবনা করে এবং জায়িয ইচ্ছা পূরণের জন্য যেন জায়িয মাধ্যমই গ্রহণ করে

() অমিতব্যয়িতার বদঅভ্যাস

    অনুরূপভাবে কুপ্রবৃত্তির অনুসরণের উদ্বুদ্ধকারী একটি মাধ্যম অমিতব্যয়িতার বদঅভ্যাসও হতে পারে  কেননা যে ব্যক্তির মাঝে অমিতব্যয়িতার অভ্যাস থাকবে, সে যেকোনো পছন্দ হওয়া জিনিস কিনতে থাকবে এটাও ভাববে না যে, আমি যা কিনেছি তার প্রয়োজন আমার আছে নাকি নেই এভাবে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে অত্যধিক অর্থ অপচয় করতে থাকে

প্রতিকার

    এর প্রতিকার হলো, ব্যক্তি অর্থ খরচ করার ক্ষেত্রে প্রয়োজনকে তার সামনে রাখবে। প্রয়োজন ব্যতীত কোন জিনিস যেন না কিনে। সম্ভব হলে বিনা প্রয়োজনে খরচ করার পরিবর্তে সেই অর্থ যেন সদক্বা করে দেয়। মনে রাখুন! যে ক্ষেত্রে শরয়ী, অভ্যাসগত এবং মানবিকভাবে ব্যয় করা নিষেধ, সেখানে ব্যয় করা যেমন; ফিসক্ব, পাপাচার, গুনাহের ক্ষেত্রে ব্যয় করা, পরিচিত মানুষের জন্য এমনভাবে ব্যয় করা যে, নিজের আত্নীয়