Share this link via
Personality Websites!
যেভাবে তোমরা খালা ও ফুফুর মেয়েদের সাথে বিবাহ জায়িয মনে করো, অথচ খালা এবং ফুফু তোমাদের উপর হারাম। একইভাবে তোমরা ভাই ও বোনের মেয়েদের সাথেও বিবাহ করো। এর প্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হল যে, এই লোকেরা চায় যে, তোমরাও তাদের মত ব্যভিচারে লিপ্ত হয়ে যাও। (তাফসীরে মাদারিক, সূরা নিসা, ২৭ নং আয়াতের পাদটীকা, পৃষ্ঠা:২২৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! আল্লাহ পাক কিভাবে কুপ্রবৃত্তির অনুসরণকারীদের নিন্দা করেছেন যে, এমন লোকদের জাহান্নামের গায়্য নামক উপত্যাকায় নিক্ষেপ করা হবে। অনুরূপভাবে দ্বিতীয় আয়াতে মুনাফিকদের নিন্দা করেছেন যে, তারা প্রবৃত্তির অনুসরণে পড়ে অপমানিত ও অপদস্থ হয়েছে। এখন তারা অন্তরের বিদ্বেষ ও শত্রুতার ফলে চায় যে, মুসলমানদেরকেও এই কু-অভ্যাসে লিপ্ত করে দিতে।
বর্তমানে মুসলমানদের আমলের অবস্থা দেখে এটাই ধারণা হয় যে, অমুসলিম জাতিগুলোর এই অপবিত্র ষড়যন্ত্র সফল হতে দেখা যাচ্ছে। আজ মুসলমানরা নফস ও শয়তানের ধোঁকায় পড়ে নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণে সীমা ছাড়িয়ে যাচ্ছে। কুপ্রবৃত্তির অনুসরণে পশ্চিমাদের সংস্কৃতি এবং অন্যদের আচরণ ও অভ্যাসে প্রভাবিত হয়ে তাদের মত কাজ করাতে مَعَاذَ الله গর্ববোধ করছে। পুরুষরা নারীদের মতো পোশাককে তাদের অভ্যাস বানিয়ে নিয়েছে, মহিলারা পর্দা ছেড়ে দিয়ে বাজার ও গলিতে বেপর্দা ঘুরাফেরা করা, ফ্যাশনের নামে সংকুচিত আঁটসাঁট পোশাক পড়ে কুদৃষ্টির মাধ্যম হওয়াকে যেন দোষনীয় মনেই করে না। বাচ্চাদের লালন পালনের অবস্থা এমন যে, তাদের দ্বীনী ইলম শেখানোর পরিবর্তে দুনিয়াবী ইলম শেখানো হচ্ছে। যদি বাচ্চা একটু মেধাবী হয় তাহলে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কম্পিউটার প্রোগ্রামার বানানোর ইচ্ছা জেগে উঠে এবং এই ইচ্ছাপূরণের জন্য
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami