Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan
আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত “৭২টি নেক আমল”ও নফসের জবাবদিহিতা করার ক্ষেত্রে অনেক সাহায্যকারী। অতঃপর প্রতিদিন নেক আমলের পর্যালোচনা করে প্রতি মাসে নেক আমলের পুস্তিকা জমা করানো যেলী হালকার ১২টি দ্বীনি কাজের মধ্য একটি দ্বীনি কাজ। “নেক আমল” এর উপর আমল করা নিজের আমলের হিসাব করা এবং কবর ও আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার সেরা উপায়। অতএব আপনারাও নেক আমলের উপর আমল করুন। প্রতিদিন নেক আমলের পর্যালোচনা করে নেক আমলের পুস্তিকা পূরণ করুন এবং প্রতি ইংরেজী মাসের প্রথম তারিখে নিজ এলাকার যিম্মাদারকে জমা করিয়ে দিন। اِنْ شَآءَ الله এর বরকতে শয়তানের অনুসরণের মতো ক্ষতিকর রোগ এবং অন্যান্য গুনাহ থেকেও বাঁচার মানসিকতা তৈরি হবে।
(৫) উদরপূর্তি
তদ্রুপ কুপ্রবৃত্তির অনুসরণে লিপ্ত হওয়ার একটি মাধ্যম হলো উদরপূর্তি করা। অর্থাৎ পেট ভরে খাবার খাওয়া। কারণ এটা স্বাভাবিক যে, যার পেট ভরা থাকবে তাকে শয়তান সহজে কাবু করতে পারে। যার ফলে নেকীর কাজে মন বসে না। বরং নফসের প্রবৃত্তিসমূহ জেগে উঠে এবং এর ফলে গুনাহের প্রতি আগ্রহ বেড়ে যায়।
পুষ্ট শরীরের আপদ
হযরত ইয়াহয়া মুআয রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যে পেট ভরে খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়ে, তার শরীরে মাংস বেড়ে যায়। যার শরীরে মাংস বেড়ে যায়, সে প্রবৃত্তি পূজারী হয়ে পড়ে। যে প্রবৃত্তি পূজারী হয়ে যায়, তার গুনাহ বেড়ে যায়। যার গুনাহ বেড়ে যায় তার অন্তর কঠোর হয়ে যায়। যার অন্তর কঠোর হয়ে যায় সে