Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan
মুবাহ খাবারও যেন ইবাদাতের শক্তি অর্জনের নিয়্যতে কম খায়। যাতে ইবাদাতের স্বাদ গ্রহণের সৌভাগ্য নসীব হয় এবং গুনাহের প্রতি উদ্বুদ্ধও না হয়। দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে ক্ষুধার চেয়ে কম খাওয়াকে “পেটের কুফলে মদীনা” লাগানো বলে থাকে। এর উপর আমলের মানসিকতা তৈরিতে শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ “পেটের কুফলে মদীনা” নামক বিখ্যাত কিতাবটি লিখেন। এই কিতাব অধ্যায়নের বরকতে খাবারের আদব সমূহ, ক্ষুধার চেয়ে কম খাওয়ার উপকারিতা, স্বাস্থ্যবান থাকার উপায়, এছাড়াও আপনি অসংখ্য মাদানী ফুল গ্রহণ করতে পারবেন। মাকতাবাতুল মদীনার যেকোনো শাখা থেকে কিতাবটি সংগ্রহ করা যাবে।এছাড়া দাওয়াতে ইসলামীর ওয়েবসাইট www.dawateislami.net থেকে কিতাবটি পড়াও যাবে। ডাউনলোডও করা যাবে এবং প্রিন্টও করা যাবে।
২৯ নং নেক আমলের প্রতি উৎসাহ প্রদান
প্রিয় ইসলামী ভাইয়েরা! নফসের কুপ্রবৃত্তি থেকে বাঁচতে এবং রাসূলের সুন্নাত অনুসরণের মানসিকতা পেতে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। যেলী হালকার ১২টি দ্বীনি কাজে অংশ নিন। শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত প্রদত্ত “৭২টি নেক আমল” অনুযায়ী আমল করুন। ৭২ নেক আমলের মধ্যে ২৯ নং নেক আমল হলো: আজ আপনি সুন্নাত অনুযায়ী খাবার খেয়েছেন এবং খাবার খাওয়ার আগে ও পরে দোয়া পড়েছেন? এই নেক আমলের উপর আমলের বরকতে আমরা শুধু সুন্নাত অনুযায়ী খাবার গ্রহণকারী হয়ে যাবো না বরং ক্ষুধার চেয়ে কম খেয়ে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতেও সফল হয়ে যাবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد