Ittiba e Shehwat Ki Tabah Kariyan

Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan

আপনার সম্মান ও মহত্বের শপথ! যে এই জান্নাতের ব্যাপারে শুনবে, সে নিশ্চয় এখানে প্রবেশের চেষ্টা করবে। অতঃপর আল্লাহ পাক হুকুম দিলেন এবং জান্নাতকে কষ্ট ও যন্ত্রণা দ্বারা ঢেকে দেয়া হলো। এরপর আল্লাহ পাক হযরত জিবরাইল عَلَیْہِ السَّلَام কে ইরশাদ করলেন: দ্বিতীয়বার যাও, জান্নাত এবং এর নেয়ামতসমূহ দেখ। যা আমি জান্নাতীদের জন্য তৈরী করেছি। প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام দ্বিতীয়বার জান্নাতে গেলেন। তিনি দেখলেন যে, একে যন্ত্রণা ও কষ্টসমূহ দ্বারা ঢেকে দেয়া হয়েছে। হযরত জিবরাইল আমীন عَلَیْہِ السَّلَام আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে আরয করেন: হে আল্লাহ পাক! আপনার সম্মান ও মহত্বের শপথ! আমি ভয় পাচ্ছি যে, এখন এখানে কেউই প্রবেশ করতে পারবেনা। এরপর আল্লাহ পাক ইরশাদ করেন: এখন দোযখের দিকে যাও এবং দোযখ ও তার আযাবসমূহ দেখ, যা আমি দোযখবাসীর জন্য তৈরি করেছি। হযরত জিবরাইল عَلَیْہِ السَّلَام গিয়ে দেখলেন, দোযখ (এর আগুনের) এক অংশ অপর অংশের উপর চড়ছে। তিনি আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে আরয করেন: হে আল্লাহ! আপনার সম্মান ও মহত্বের শপথ! কেউই এমন নেই যে, জাহান্নাম (এর শাস্তির) ব্যাপারে শুনবে এবং এতে প্রবেশ করবে, (অর্থাৎ সে বাঁচার চেষ্টা করবে)। অতঃপর আল্লাহ পাকের হুকুমে জাহান্নামকে কুপ্রবৃত্তি, আকাঙ্ক্ষা এবং স্বাদের পর্দা দিয়ে ঢেকে দেয়া হলো। এরপর আল্লাহ পাক জিবরাইল عَلَیْہِ السَّلَام কে হুকুম দিলেন: আবারো জাহান্নামের দিকে যাও। জিবরাইল عَلَیْہِ السَّلَام গেলেন এবং আল্লাহর দরবারে উপস্থিত হয়ে আরয করলেন: হে আল্লাহ! আপনার সম্মান ও মহত্বের শপথ! আমার ভয় হচ্ছে