Share this link via
Personality Websites!
প্রিয় ইসলামী ভাইয়েরা! নিশ্চয় জান্নাত নেয়ামত ও আরাম আয়েশে পরিপূর্ণ অত্যন্ত সুন্দর স্থান। কিন্তু সেখানে পৌঁছা সহজ নয় বরং এর পথে ইবাদাত, বন্দেগী এবং নেকীর আকৃতিতে অত্যন্ত কষ্টসাধ্য ধাপ রয়েছে। যেগুলো অতিক্রম করা জরুরী। অপরদিকে দোযখ আতঙ্ক, কষ্ট এবং বিভিন্ন ধরনের আযাবের জায়গা কিন্তু এর কাছে পৌঁছা খুবই সহজ। কেননা জাহান্নামকে নফসের কুপ্রবৃত্তিসমূহ দ্বারা ঢেকে দেয়া হয়েছে। যে ব্যক্তি নফসের নাজায়িয প্রবৃত্তিসমূহ পূরণের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত করবে, ভয়ের ব্যাপার এই যে, তাকে জাহান্নামে প্রবেশ করিয়ে দেয়া হবে। তাই আমাদের মধ্যে যারা জান্নাতে প্রবেশের এবং জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, (প্রত্যেক ব্যক্তির এই আশা রাখাও উচিত) তার উচিত, নফসের বিরুদ্ধাচারণ করে নাজায়িয প্রবৃত্তির পাশাপাশি তার জায়িয আকাঙ্ক্ষা সমূহও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। কারণ জায়িয আকাঙ্ক্ষা সমূহ নিয়ন্ত্রণ না করা নাজায়িয কুপ্রবৃত্তিতে লিপ্ত হবার মাধ্যম হবে। আসুন! শিক্ষা অর্জনের জন্য আরেকটি হাদীসে পাক শুনি।
হযরত আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, প্রিয়নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যখন আল্লাহ পাক জান্নাত এবং দোযখ সৃষ্টি করলেন, তখন হযরত জিবরাইল عَلَیْہِ السَّلَام কে জান্নাতের দিকে প্রেরণ করেন এবং ইরশাদ করেন: জান্নাত এবং এর ঐ নেয়ামতগুলো দেখো, যা আমি জান্নাতবাসীদের জন্য তৈরী করেছি। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: অতঃপর হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام জান্নাতে আসলেন, জান্নাত এবং জান্নাতবাসীর জন্য আল্লাহর তৈরি করা নেয়ামত সমূহ দেখে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হন এবং আরয করেন:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami