Share this link via
Personality Websites!
ব্যর্থ ও লজ্জিত হবে। এজন্য সে মুসলমানদের ক্ষমা করতে ও রাগ নিয়ন্ত্রণ করতে দেয় না। সুতরাং শয়তানের বিরোধিতা করে তার আক্রমণ ব্যর্থ করে দিন এবং মার্জনা করার অভ্যাস গ্রহণ করুন। মনে রাখবেন! কোনো মুসলমানের ভুল হয়ে গেলে তাকে ক্ষমা করা যদিও নফসের উপর অত্যন্ত কঠিন, কিন্তু আমরা যদি ক্ষমার ফযীলতকে সামনে রাখি তবে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিদান ও সম্মানের অধিকারী হবো। اِنْ شَآءَ الله
আসুন! এই বিষয়ে ৩টি হাদীস শরীফ শুনি এবং মানুষকে ক্ষমা করার প্রেরণা তৈরির চেষ্টা করি।
মানুষকে ক্ষমা করার ফযিলত
১. প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তির মাঝে তিনটি বিষয় থাকবে, আল্লাহ পাক (কিয়ামতের দিন) তার হিসাব অত্যন্ত সহজ পদ্ধতিতে গ্রহণ করবেন এবং তাকে আপন রহমতে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! সেই বিষয়গুলো কী কী? ইরশাদ করলেন: (১) যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো (২) যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে রাখো এবং (৩) যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। (মুজামু আওসাত, ৪/১৮, হাদীস: ৫০৬৪)
২. ইরশাদ করেন: কিয়ামতের দিন ঘোষণা করা হবে: যার প্রতিদান আল্লাহ পাকের দয়াময় যিম্মায় রয়েছে, সে যেন দাঁড়ায় এবং জান্নাতে প্রবেশ করে। জিজ্ঞাসা করা হবে: কার জন্য প্রতিদান? ঘোষণাকারী বলবে: যারা ক্ষমা করে দেয় তাদের জন্য। তখন হাজার হাজার মানুষ দাঁড়াবে এবং হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে।
(মুজামু আওসাত, ১/৫৪২, হাদীস: ১৯৯৮)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami