Share this link via
Personality Websites!
দেওয়া হয়েছিল; মক্কা বিজয় এবং মুসলমানদের বিজয় লাভের পর অন্যান্য কয়েদিদের পাশাপাশি সেই যন্ত্রণাদানকারী রক্ত পিপাসু জানোয়ারদেরও গ্রেফতার করে মুস্তফা
صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم এর দরবারে হাজির করা হয়েছিল। যদি সেই সময় অন্য কোনো পার্থিব শাসক হতো তবে সম্ভবত তাদের জন্য কঠোর থেকে কঠোরতর শাস্তির নির্দেশ দিতো, কিন্তু কুরবান হয়ে যাই! নবীয়ে পাক صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم তাদেরও ক্ষমার মাধ্যমে ধন্য করেছেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমার ঘোষণা
৮ হিজরীতে যখন মক্কা বিজয় হলো, তখন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইসলামের শাহেনশাহ হিসেবে হেরেম শরীফে প্রথম সাধারণ দরবার অনুষ্ঠিত করলেন, যাতে ইসলামী সৈন্যবাহিনী ছাড়া হাজার হাজার ইসলাম বিরোধীদের এক বিশাল ভিড় ছিল। এই শাহী খুতবায় প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শুধু মক্কাবাসীদের প্রতি নয় বরং সমস্ত মানুষকে সাধারণ সম্বোধন করলেন। খুতবার পর রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই হাজার হাজার মানুষের সমাবেশে এক গভীর দৃষ্টি দিলেন এবং দেখলেন যে, কুরাইশ সর্দাররা মাথা নিচু করে, দৃষ্টি অবনত করে কাঁপছে ও ভীত হয়ে দাঁড়িয়ে আছে। সেই অত্যাচারী ও নিপীড়নকারীদের মধ্যে ঐসব লোকেরাও ছিল, যারা তাঁর পথে কাঁটা বিছিয়েছিল। ঐসব লোকেরাও ছিল, যারা বারবার তাঁর উপর পাথর নিক্ষেপ করেছিল। ঐসব রক্তপিপাসুরাও ছিল, যারা বারবার তাঁর উপর প্রাণঘাতী হামলা করেছিল। ঐসব নির্দয় ও নিষ্ঠুর লোকেরাও ছিল, যারা তাঁর দাঁত মোবারক (কিছু অংশ) শহীদ এবং নূরানী চেহারা রক্তাক্ত করে দিয়েছিল। ঐসব বখাটেরাও ছিল, যারা বছরের পর বছর ধরে অপবাদ ও লজ্জাজনক গালিগালাজ দিয়ে তাঁর মোবারক অন্তরকে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami