Share this link via
Personality Websites!
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! ? ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো ? আদব সহকারে বসবো ? বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
? নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো ? যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আমীরে মুয়াবিয়া ও ইবনে জুবায়ের رَضِیَ اللهُ عَنْہُمَا
বর্ণিত আছে যে, হযরত আবদুল্লাহ বিন জুবায়ের رَضِیَ اللهُ عَنْہُمَا এর একটি জমি ছিল যেখানে তাঁর গোলামরা কাজ করত। আর তাঁর জমির সাথে মিলিত (একেবারে কাছে) হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর জমি ছিল যেখানে তাঁর গোলামরা কাজ করত। একবার হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর এক গোলাম জোরপূর্বক হযরত আবদুল্লাহ বিন জুবায়ের رَضِیَ اللهُ عَنْہُمَا এর জমিতে ঢুকে পড়ল। তখন তিনি হযরত আমীররে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর নিকট একটি চিঠি লিখলেন, যাতে লিখেছিলেন: আপনার গোলাম আমার জমিতে ঢুকে পড়েছে, তাকে বারণ করুন। وَالسَّلَام
হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ চিঠিটি পড়ে একটি পৃষ্ঠা নিলেন এবং এর উত্তরে লিখলেন: হে হাওয়ারীয়ে রাসূল (রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিশ্বস্ত সাথী) এর সাহেবজাদা! গোলাম যা করেছে তার জন্য আমি লজ্জিত এবং দুনিয়ার কোনো কদর ও মূল্য আমার কাছে নেই। আমি আমার এই জমি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami