Book Name:Muaaf Karne Ke Fazail
হযরত ইমাম হাসান মুজতাবা رَضِیَ اللهُ عَنْہُ একবার কয়েকজন মেহমানের সাথে খাবার খাচ্ছিলেন। গোলাম গরম ঝোলের পাত্র আনছিল, হঠাৎ তার হাত থেকে পাত্র পড়ে গেল, যার কারণে ঝোলের ছিটে তাঁর উপরও পড়ল। এটি দেখে গোলাম ঘাবড়ে গেল এবং লজ্জাবনত স্বরে সূরা আলে ইমরানের ১৩৪ নাম্বার আয়াতের এই অংশটি তিলাওয়াত করল:
وَ الْكٰظِمِیْنَ الْغَیْظَ وَ الْعَافِیْنَ عَنِ النَّاسِؕ
(পারা: ৪, সূরা আলে ইমরান, আয়াত: ১৩৪)
কানযুল ঈমানের অনুবাদ: আর ক্রোধ সংবরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা।
তিনি رَضِیَ اللهُ عَنْهُ বললেন: আমি ক্ষমা করলাম। গোলাম অতঃপর এই আয়াতের শেষ অংশ পাঠ করল:
وَ اللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَۚ(۱۳۴)
(পারা: ৪, সূরা আলে ইমরান, আয়াত: ১৩৪)
কানযুল ঈমানের অনুবাদ: আর সৎ ব্যক্তিবর্গ আল্লাহর প্রিয়।
তিনি رَضِیَ اللهُ عَنْہُ বললেন: আমি তোমাকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আযাদ করে দিলাম। (রুহুল বায়ান, সূরা আলে ইমরান, ১৩৪নং আয়াতের পাদটীকা, ২/৯৫)
২. অত্যাচারীর জন্যও দোয়া করলেন
একবার হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْهِ কোনো এক মরুভূমির দিকে গমন করলেন, সেখানে তাঁর সাথে এক সৈন্যের দেখা হলো। সে বলল: তুমি কি গোলাম? বললেন: হ্যাঁ! সে বলল: জনপদ কোন দিকে? তিনি কবরস্থানের দিকে ইশারা করলেন। সৈন্য বলল: আমি লোকালয় সম্পর্কে জিজ্ঞাসা করছি। বললেন: সেটি তো কবরস্থানই। এটি শুনে সে রাগান্বিত হলো এবং তার চাবুক তাঁর মাথায় মারল আর তাঁকে আহত করে শহরের দিকে নিয়ে গেল। তাঁর সাথীরা দেখে সৈন্যকে জিজ্ঞাসা করল: কী হয়েছে? সৈন্যটি ঘটনা বর্ণনা করল। তারা সৈন্যকে জানাল যে,